Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজারহাটে এবার চামড়া আমদানি কমার আশংকায় ব্যবসায়ীরা

অস্বাভাবিক বাজার ব্যবস্থা
banglarbhoreBy banglarbhoreজুন ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

করোনার সময় গত দুই বছর মন্দা গেছে। ঢাকার ট্যানারি ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের বেশিরভাগ টাকা দিয়ে দেয়ায় এবার যশোরের রাজারহাটে চামড়ার ব্যবসা ভালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা বলছেন, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ট্যানারি মালিকদের কাছে তাদের প্রায় কমপক্ষে ১২ কোটি টাকা বকেয়া ছিল। তাদের সেই বেশিরভাগ টাকা তারা পরিশোধ করেছেন। এ কারণে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এবার পশুর দাম তুলনামূলক বেশি। বিপরীতে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতির কারণে পশু কোরবানির পরিমাণও কমতে পারে। সেক্ষেত্রে চামড়ার আমদানিও কমবে। এসব বিষয়ে চিন্তিত তারা।

যশোরের রাজারহাট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম। এই চামড়া হাটকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ১০ হাজার ছোট-বড় ব্যবসায়ী রয়েছেন। ঈদ-পরবর্তী হাটেই অন্তত ১০ কোটি টাকার চামড়ার ব্যবসা হয়। খুলনা বিভাগের ১০ জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ঝালকাঠি, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও নাটোরের বড় ব্যবসায়ীরা এখানে চামড়া বেচাকেনা করেন। সাধারণত কোরবানি পরবর্তী হাটবারে রাজারহাটে লক্ষাধিক চামড়া বেচাকেনা হয়। কিন্তু গত ৪ বছর ব্যবসায় মন্দা ছিল। এর বাইরে গত কয়েক বছরে চামড়ার বাজারের দরপতনও ছিল লক্ষ্যণীয়।

এ বিষয়ে বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল বলেন, কোরবানি ঈদ পরবর্তী হাটে লক্ষাধিক চামড়া বেচাকেনার মধ্য দিয়ে অন্তত ২০ কোটি টাকা হাতবদল হয়। এ হাটের অনেক ব্যবসায়ীর মূলধন ট্যানারি মালিকদের কাছে আটকা ছিল। সেই টাকা বেশিরভাগ উদ্ধার হয়েছে। তবে স্থানীয় আড়তদারদের কাছে ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা আটকে রয়েছে। তারপরও এবার আশা করছি রাজারহাটে চামড়া কেনাবেঁচা ভালো হবে।

রাজারহাটের চামড়া ব্যবসায়ী মোস্তাক হোসেন জানান, সরকার ট্যানারি মালিকদের ব্যাংক ঋণ দিলেও আমাদেরকে দেয়না। তাছাড়া বর্তমান বাজার ব্যবস্থা অস্বাভাবিক। মানুষের সবক্ষেত্রে ব্যয় বাড়লেও আয় হচ্ছেনা। এবার অনেকে যারা একটি গরু কোরবানি দিত তারা ভাগে দিচ্ছে। এতে চামড়ার আমদানি কমে যাবে বলে তিনি আশংকা করেন।

রাজারহাট চামড়া বাজারের সাবেক ইজারাদার চামড়া ব্যবসায়ী হাসানুজ্জামান হাসু বলেন, চামড়ার দাম এখন মোটামুটি ভালো। এরপরও চামড়ার যে দাম নির্ধারণ করা হবে সে অনুযায়ী বেচাকেনা হবে। ব্যবসায়ীরাও সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের উপকরণের দাম অনেক বেড়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.