Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের এতিম, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের মিলনায়তনে রোববার বেলা সাড়ে এগারটায় সংস্থার সভাপতি মুন্সি নাজমুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার কোষাধ্যক্ষ ওসমান গনি।

বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও ১০ জন এতিম শিক্ষার্থীর মাঝে ১০ কেজি করে চাল দেয়া হয়।

অনুষ্ঠানে আলোচনা করেন সংস্থার প্রধান উপদেষ্টা ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ আহসান আলী, সিনিয়র শিক্ষক জাকির হোসেন, সংস্থার সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষক আশরাফ আলী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য আরাফাত হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ রহমতউল্লাহ, কবির আলম, সেলিনা বেগমসহ সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী।

এ সময় মুন্সি নাজমুল বলেন, “মানবকল্যাণে আমরা” এই স্লোগান নিয়ে রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার পথ চলা।

আজকের এই ছোট্ট উপহার তোমাদের জন্য কোন অনুগ্রহ নয় বরং তোমাদের জন্য উপহার স্বরূপ। আমরা আশা করি তোমরা দেশ ও জাতির জন্য নিজেদেরকে গড়ে তুলতে পারবে।

তোমরা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলে দেশের জন্য সেবার দ্বার উন্মুক্ত করবা। তিনি বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশ।

সংস্থার প্রধান উপদেষ্টা শেখ হাসান আলী সমাজের বিত্তবানদেরকে এই মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজারহাট সমাজ কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ জাতীয় কাজ অব্যাহত রাখার আহ্বান করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.