Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডুমুরিয়াকে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের উদ্যোগ নেয়া হয়েছে
  • লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমানকে অব্যাহতি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • পুলিশের কেউ মাদক কারবারে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা : ডিআইজি
  • যশোরে যৌনপল্লি এলাকায় অভিযান, দুই নারীসহ আটক ১০
  • জাতীয় পার্টির যশোর জেলা শাখার মতবিনিময়
  • মহেশপুরে উপজেলা কৃষকলীগ সভাপতি আটক
  • ২৫ বছর অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কোটি টাকার অবৈধ ব্যবসা, জিম্মি শিক্ষার্থীদের ভবিষ্যৎ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাফিজা হত্যার ঘটনা ধামা চাপা দিতে দৌঁড়ঝাঁপ

banglarbhoreBy banglarbhoreJanuary 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুর উপজেলার প্রতাবপুর গ্রামে রফিকুল ইসলামের কন্যা রাফিজা আক্তার নদী (২০) হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন থানা পুলিশসহ বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
গত ১৭ ডিসেম্বর সকালে রাফিজাকে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন নির্যাতনসহ পিটিয়ে হত্যার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। পুলিশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে নিহতের বাম পাশের থুতনী ও কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে রাফিজার পরিবারের দাবি রাফিজা হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করতে গেলে থানা পুলিশ হত্যা মামলা না নিয়ে একটি ইউডি মামলা রেকর্ড করেছে।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার প্রতাবপুর গ্রামের নির্মাণ শ্রমিক রফিকুল ইসলামের কন্যা রাফিজা আক্তার নদীর গত দেড় বছর পূর্বে পারিবারিকভাবে পার্শ্ববর্তি মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের শিবলী নোমানের সাথে বিয়ে হয়। বিয়ের পর ২/৩ মাস পর থেকেই নেশাসক্ত স্বামী রোমান দুই লাখ টাকা যৌতুক দাবি করে মানসিক ও দৈহিক নির্যাতন শুরু করে। এরই মধ্যে রাফিজার গর্ভে দু’দফা গর্ভপাত ঘটায়। একপর্যায়ে নির্যাতনের ফলে গতবছরের ১৭ ডিসেম্বর মৃত্যু হলে, তার লাশ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পরিবারের সদস্য গা ঢাকা দেয়।

এ ঘটনায় রাফিজার ভাই থানা পুলিশকে জানান যৌতুকের কারণে তার বোনকে হত্যা করা হয়েছে জানালেও পুলিশ হত্যা মামলা না নিয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে। এদিকে, রাফিজার মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে রোমানসহ তার পবিবারকে আইনের হাত থেকে রক্ষা করতে এলাকার ইউপি মেম্বার রবিউল ইসলাম ও মহিলা আওয়ামী লীগের নেত্রী আমেনা খাতুন দৌঁড়ঝাপ দিচ্ছেন বলে রাফিজার পরিবারের সদস্যরা জানান।

অভিযোগের বাদী রাফিজার বড়ভাই মাহামুদ হাসান সাগর বলেন, যৌতুকের দাবিতে তার বোন রাফিজাকে তার স্বামী রোমান, শশুর ও শাশুড়ি মানসিক এবং শারীরিকভাবে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করেছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই তারা মিয়া বলেন, ঘটনার দিন রাফিজার ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্টে দেখা যায় নিহতের মুখের ডান পাশে ছেলা ও ফোলা আঘাতের চিহ্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। পরবর্তিতে তার পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হবে।

কেশবপুর দৌঁড়ঝাঁপ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডুমুরিয়াকে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের উদ্যোগ নেয়া হয়েছে

    August 12, 2026

    লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমানকে অব্যাহতি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

    August 12, 2026

    শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.