Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাস্তা সংস্কারের দাবিতে পৌরসভা ঘেরাও শিক্ষার্থীদের

banglarbhoreBy banglarbhoreJune 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সামনের শাহ আবদুল করিম সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পৌরসভা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর সরকারি এমএম কলেজ শাখা’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
‘লং মার্চ টু পৌরসভা’ শিরোনামে কলেজের সামনের শাহ আবদুল করিম সড়ক থেকে পৌরসভার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এই পদযাত্রায় শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষকরা। এসময় তারা সড়ক সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা জানান, বর্ষা মৌসুমে এমএম কলেজের সামনের রাস্তাসহ আশপাশের কোনো রাস্তা দিয়ে চলাচল করা যায় না। অল্প বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা রাস্তা ও ড্রেন আলাদা করতে কঠিন করে তোলে। পানি জমে থাকার কারণে বিটুমিনের আস্তরণ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে কলেজে যাতায়াতকারী শিক্ষক-শিক্ষার্থীসহ খড়কী এলাকার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় এক দশকের বেশি সময় ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসই দিয়েছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম ফাত্তাহ বলেন, আমরা অনেক আশ্বাস পেয়েছি। সেসব আশ্বাস কার্যকর হয়নি। ছাত্রদের গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশেও বারংবার আমরা সড়কটি সংস্কারের ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে দাবি জানিয়েছিলাম। কিন্তু দৃশ্যমান কোনো কার্যক্রম দেখিনি। এই রাস্তা সংস্কারের দাবি কলেজের ৩৮ হাজারের বেশি শিক্ষার্থীর, এই এলাকার বাসিন্দাদের। শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি, আমরা আর আশ্বাস চাই না, আমরা চাই যথার্থ উদ্যোগ।
বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভা চত্বরে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। একপর্যায়ে যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে পৌরসভার একটি প্রতিনিধিদল শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় দ্রুত সড়ক সংস্কারের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।
এবিষয়ে যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী জানান, এমএম কলেজের সামনের রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। দ্রুত টেন্ডার আহ্বান করে কাজ শুরু হবে। যেহেতু সড়কটি অনেক গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। তাই যে ঠিকাদার কাজটি পাবে, তাকে দ্রুত সময়ে কাজ শুরু করে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হবে।
উল্লেখ্য, শুধু শাহ আবদুল করিম সড়কই নয়, যশোর পৌরসভার অন্তত ৮০টি সড়ক বেহাল অবস্থায় রয়েছে। এসব সড়কের অবস্থা খুবই নাজুক এবং সাম্প্রতিককালে সড়ক উন্নয়নে তেমন কোনো কাজই হয়নি। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় গর্ত সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে বিটুমিনের আস্তরণ উঠে বড় গর্তের সৃষ্টি হয়। চরম বিড়ম্বনায় পড়েছেন পৌরবাসী।
এসব সড়ক সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপিও প্রদান করেছেন বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা মেয়র ও প্রশাসকদের কাছে। বাসিন্দারা দ্রুত এসব সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন।
ঘেরাও দাবিতে পৌরসভা রাস্তা সংস্কারের শিক্ষার্থীদের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.