Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেডিকেল সনদ দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ
  • যশোর ইনস্টিটিউটের দায়িত্ব নিলেন নবনির্বাচিত নেতৃবৃন্দ
  • পরকীয়ার জেরে যুবক হত্যা, এক মাস পর রান্নাঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার (ভিডিও সহ)
  • নেইমার-এ কাঁপবে এবারের কোরবানীর হাট (ভিডিও সহ)
  • মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত : এমপি গোলাম রসুল 
  • উপকূলীয় সকল মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে সরকার : প্রতিমন্ত্রী ফরিদ
  • এসএসসি পরীক্ষা : বাগআঁচড়ায় উত্তরপত্র লিখে দেয়ার অপরাধে প্রধান শিক্ষকসহ ২ জন কারাগারে
  • সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রিপন হত্যা মামলা সন্ত্রাসী পিচ্চি রাজা ও দেলু রিমান্ডে

banglarbhoreBy banglarbhoreমে ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের খড়কি বামনপাড়ার লেদ মিস্ত্রী রিপন হত্যা মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন, শহরের রেলগেট কলাবাগান এলাকার রাজা ওরফে পিচ্চি রাজা ও রেলগেট পশ্চিম পাড়ার দেলোয়ার হোসেন দেলু।

বৃহস্পতিবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দেন।

মামলার অভিযোগে জানা গেছে, রিপন লেদে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ২০২৩ সালের ১৬ অক্টোবর সন্ধ্যায় রিপন ও তার বন্ধু মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হন। হামলাকারীরা রিপন তার বন্ধুদের ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। গুরুতর জখম রিপনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রিপনের মা রুপবান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অপরিচিত ৫/৭ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম আসামিদ্বয়ের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

বৃহস্পতিবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিামন্ড মঞ্জুর করেন আদালত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মেডিকেল সনদ দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ

মে ১০, ২০২৬

যশোর ইনস্টিটিউটের দায়িত্ব নিলেন নবনির্বাচিত নেতৃবৃন্দ

মে ১০, ২০২৬

পরকীয়ার জেরে যুবক হত্যা, এক মাস পর রান্নাঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার (ভিডিও সহ)

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.