Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
  • নড়াইলে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
  • রেডক্রিসেন্ট যশোরের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার
  • যশোর সরকারি গণগ্রন্থাগারে “ইনক্লুসিভ কর্নার” উদ্বোধন
  • অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১০, ২০২৬

রেডক্রিসেন্ট যশোরের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
রেডক্রিসেন্ট যশোরের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর রেডক্রিসেন্ট ইউনিটে বুধবার বেলা সাড়ে ১১টায় ডেঙ্গু সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন এডিস মশার লার্ভা থেকে ডেঙ্গু রোগ ছড়ায়। জমে থাকা পানিতে এডিস মশার জন্ম নেয়। এ মশার কামড়ে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। ডেঙ্গু থেকে বাঁচতে বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখবো। খালি পাত্রে বা কোথাও পানি জমে থাকতে দেয়া যাবে না।

প্রয়োজনে মশা নিধন করবো। আমাদের দেশে যদি ১ লাখ মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করা যায়, তাহলে অনেক টাকা সেভ করা যায়। আশা করি যশোরের মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখবেন। সবাই মিলে যশোরকে ডেঙ্গু মুক্ত নিরাপদ  রাখবো।

রেড ক্রিসেন্টের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। তিনি বলেন ডেঙ্গু এখন আমাদের কাছে পরিচিত।

আমাদের দেশে এপ্রিল থেকে  নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হয়। বিশেষ করে খালি পাত্রে তিন দিন পানি জমে থাকলে এডিস মশা জন্ম নেয়। এডিস মশায় কামড় দিলে ডেঙ্গুতে আক্রান্ত হয়। কারো জ্বর হলে ডেঙ্গু পরীক্ষা করতে হবে।

ডেঙ্গু পজেটিভ হলে প্রেসার কমে যায়, শরীরে রক্ত ক্ষরণের ফলে রক্ত জনিত দাগ দেখা দেয়। এ রোগে আক্রান্ত হলে বাড়িতে চিকিৎসাধীন থাকতে হবে। যদি ডেঙ্গু রোগী জ্ঞান হারিয় ফেলে ও ঘনঘন বমি হলে হাসপাতালে ভর্তি করতে হবে। ডেঙ্গু রোগীকে সবসময় তদারকিতে রাখতে হবে। কোন অবস্থাতেই রোগী মাথা ঘুরে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

ডেঙ্গু থেকে নিজেদের বাঁচাতে বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখতে হেব। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকে সচেতন করতে হবে।

সেমিনার পরিচালনা করেন রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার

নড়াইলে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

যশোর সরকারি গণগ্রন্থাগারে “ইনক্লুসিভ কর্নার” উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.