Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

লা লিগা ভ্রমণে উচ্ছ্বসিত জামাল ভূঁইয়া

banglarbhoreBy banglarbhoreDecember 22, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংরার খেলা
লা লিগায় জামাল ভূঁইয়ার উপস্থিতি নতুন কিছু নয়। ২০১৯ সালে স্প্যানিশ লিগটির ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। এবার লা লিগার আমন্ত্রণে স্পেনে গিয়ে লিগের অন্দরমহলে ঘুরলেন জামাল।
মাদ্রিদে লা লিগার প্রধান কার্যালয় পরিদর্শন এবং মেত্রোপলিতানোয় গিয়ে আতলেতিকোর ম্যাচ দেখেছেন তিনি। দেখা করেছেন সেখানে থাকা বাংলাদেশি ভক্ত–সমর্থকদের সঙ্গেও। লা লিগা ভ্রমণের নানা মুহূর্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জামাল।
মঙ্গলবার মাদ্রিদে পা রাখার পর এক ভিডিও বার্তায় জামাল জানান, লা লিগার আমন্ত্রণে আতলেতিকো–হেতাফে ম্যাচ কাভার করতে সেখানে গেছেন তিনি। লা লিগায় আতলেতিকো–হেতাফে ম্যাচের ভেন্যু ছিল মেত্রোপলিতানো। ম্যাচের দিন লা লিগা স্টুডিও এবং মেত্রোপলিতানো স্টেডিয়ামের ভেতর থেকে একাধিক ভিডিও পোস্ট করেন জামাল। গ্যালারিতে আতলেতিকোর গোলের সময় উল্লসিতও হতে দেখা যায় তাঁকে। ম্যাচে হেতাফের সঙ্গে ৩–৩ ড্র করেন আঁতোয়ান গ্রিজমান–আলভারো মোরাতারা।
জামালের লা লিগা ভ্রমণের আরেকটি অংশ ছিল ‘লেজেন্ডস’ নামের সংগ্রহশালায় গমন। মাদ্রিদের পুয়ের্তা দেল সোলে অবস্থিত লেজেন্ডসকে বলা হয় ‘হোম অব ফুটবল’। এখানে বিশ্ব ফুটবল ইতিহাসের পাঁচ হাজারের বেশি গুরুত্বপূর্ণ সংগ্রহ রয়েছে। যার মধ্যে গত ১০০ বছরের মধ্যে হওয়া ফিফা, উয়েফা, কনমেবল, অলিম্পিক গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের স্মারক সংরক্ষিত আছে। লেজেন্ডসে বাংলাদেশি ভক্ত–সমর্থকদের সঙ্গেও দেখা করেন জামাল।
এ ছাড়া মাদ্রিদে লা লিগার প্রধান কার্যালয়েও যান জামাল। লা লিগা থিমে তৈরি লা লিগা টোয়েন্টিনাইনস রেস্টুরেন্টের খাবারের স্বাদও নেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক।
আগামীকাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। কিন্তু জামাল ভূঁইয়া আছেন অন্য দেশে।
২০১৩ সালে জাতীয় দলে অভিষেকের পর ২০১৪-১৫ মৌসুমে শেখ জামালের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছিল তাঁর। সেই থেকে এই প্রথম দেশের শীর্ষ লিগে নেই তিনি। শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে গত আগস্টে জামাল নাম লিখিয়েছেন আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত

    October 5, 2026

    চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.