Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাদক ও সন্ত্রাসের অভিযোগে সাজু বদ্দি গ্রেপ্তার, সমর্থকদের উত্তেজনা
  • যশোরে ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ আটক
  • যশোর-২ আসন : নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ
  • সাতক্ষীরা পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন ও মার্কেট নির্মাণ : জননিরাপত্তা নিয়ে উদ্বেগ
  • খাজুরায় এমপি গোলাম রসুলকে সংবর্ধনা
  • শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
  • মহেশপুরে বিএনপি কার্যালয়ে আগুন, বিস্ফোরণ
  • খুলনায় এক নারীর ব্যাগেই ৫টি অত্যাধুনিক অস্ত্র, বিপুল গুলি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
হোম

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১০, ২০২৪Updated:জানুয়ারি ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঢাকা অফিস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
গতকাল সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রথমে তিনি নিজেই সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নেন। এরপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার। পরে সবাই শপথপত্রে সই করেন।
বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান স্পিকার।
স্বতন্ত্র সংসদ সদস্যরা বেলা ১১টা ১২ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে শপথগ্রহণ করেন।
আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যাদের প্রায় সবাই আওয়ামী লীগ নেতা।

শপথ বইয়ে সাক্ষর করছেন এসএস ইয়াকুব আলী।

এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন।
৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে ৮ জানুয়ারি দুপুর পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে ২২৩টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।
এদিকে গত দুই মেয়াদে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি শেষ পর্যন্ত ১১ আসনে জয় পেয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও বিএনপির জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে।
এদিকে দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি চিঠি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে জানানো হবে। এরপর রাষ্ট্রপতি আহ্বান জানালে নতুন সরকার শপথ নেবে।
আজ নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার কথা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাদক ও সন্ত্রাসের অভিযোগে সাজু বদ্দি গ্রেপ্তার, সমর্থকদের উত্তেজনা

মার্চ ৭, ২০২৬

যশোরে ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ আটক

মার্চ ৭, ২০২৬

যশোর-২ আসন : নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.