Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘শান্তির জন্য পানি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস

banglarbhoreBy banglarbhoreমার্চ ২২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল

নড়াইল সংবাদদাতা জানান, আজ (শুক্রবার) সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম.এম আরাফাত হোসেন, নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায়

সাতক্ষীরা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় পানি সম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসন সাতক্ষীরা ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড’র-১ নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড’র -২ নির্বাহী প্রকৌশলী মো. আসিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ড’র ১ উপ বিভাগীয় প্রকৌশলী শেখ আল মুয়িজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড’র -২ উপ- বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস, ৩ নং বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এস এম আকাশ, শিক্ষক আব্দুল আলিম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, পানি উন্নয়নের বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী (আশাশুনি) মেহেদী হাসান মিশুক।

শ্যামনগর

শ্যামনগর প্রতিনিধি জানান, দিবস উপলক্ষে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে ও পানি দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শান্তির জন্য পানি’ শীর্ষক খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছেন উপকূলবাসী। সকাল ১০ ঘটিকায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের জেলেপাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এর আয়োজনে।

অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষ খালি কলস হাতে মালঞ্চ নদীর তীরে অবস্থান করে। তাদের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক, ক্লাইমেট এক্টিভিস্ট এসএম জান্নাতুল নাঈম।

তিনি বলেন, “চারিদিকে শুধু পানি,নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.