Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
  • নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত
  • চৌগাছার পাশাপোলে ৫৪ বছরেও পাকা হয়নি দুই কিলোমিটার সড়ক 
  • চৌগাছায় পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ আটক ২
  • শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৫, ২০২৬

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন।

এর আগে রোববার রাতে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হলে ওই রাতেই ৩ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়ার ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) ও একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫)।

পলাতক আসামিরা হলেন, ছোট বসন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬), ও ছোট খোকনের ভাগ্নে ইমন (২৪)।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাত সাড়ে বারটার দিকে শার্শার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের এক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায়।

অভিযোগে বলা হয়, প্রথমে আসামি হাসিব আল হাসান তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে অন্যরা হুমকি দিয়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তাকে চিৎকার করতে নিষেধ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেয়া হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে রাতে প্রধান আসামীসহ মোট তিনজনকে আটক করা করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি আসামিদের আটকে চেষ্টা চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি

সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন

যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.