Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২, ২০২৬

শার্শায় জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর জনসভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২, ২০২৬
Facebook Twitter WhatsApp
শার্শায় জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর জনসভা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই।

দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

সোমবার বিকেলে গোড়পাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে নিজামপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আজীজুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং জনসেবার রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি আগামী নির্বাচনে জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নির্বাচনী জনসভায় নিজামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে এবং শার্শা উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার তৈয়বুর রহমান জাহাঙ্গীর, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ আলী, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদদৌলা ও নিজামপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

পথসভায় বিপুল সংখ্যক জামায়াতের নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.