শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে পুলিশের হেফাজতে রয়েছে।
ধর্ষণ চেষ্টাকারি আলম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শার্শার সরুপদাহ গ্রামের জহুর গাজীর ছেলে।
শনিবার শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত শুক্রবার সকালে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
শিশুটির পরিবার জানান, কাটি ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি টোং ঘরে নিয়ে যায় আলম।
এ সময় শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিয়ে আহত করলে শিশুটির চিৎকারে রাস্তার লোক এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ অবিযুক্তকে গ্রেফতার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্ত আলম গাজীকে আটক করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
