Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২০, ২০২৬

শার্শার বাজার-ঘাটে চাঁদাবাজি চলবে না : এমপি আজীজুরের হুঁশিয়ারি

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২০, ২০২৬
Facebook Twitter WhatsApp
শার্শার বাজার-ঘাটে চাঁদাবাজি চলবে না : এমপি আজীজুরের হুঁশিয়ারি
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, শার্শার বাজার ও ঘাটে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে, প্রশাসনের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার সকালে নাভারণ-সাতক্ষীরা মোড়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং দলমত নির্বিশেষে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা শাখার উদ্যোগে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমি শার্শার মানুষের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো। নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার কিছু ইউনিয়নে তার কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে অতীতের ভুল ভুলে গিয়ে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চাঁদাবাজি প্রতিরোধের বিষয়ে তিনি আরও বলেন, যদি কেউ চাঁদাবাজি করতে আসে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। আমি চাই আমাদের শার্শা শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকুক।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করীম, শার্শা উপজেলা আমীর ও জামায়াত মনোনীত ভাইসচেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম, পোর্ট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.