Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত
  • এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
  • এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক
  • অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
  • যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১২, ২০২৫

শার্শার লিটন হত্যা মামলায় আত্মসমর্পণকারী ৯ আসামি কারাগারে

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
শার্শার লিটন হত্যা মামলায় আত্মসমর্পণকারী ৯ আসামি কারাগারে
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
শার্শার দুর্গাপুর গ্রামের লিটন হত্যা মামলায় আত্মসমর্পণকারী ৯ আসামিকে কারাগারে পাঠিয়েছে যশোরের একটি আদালত। সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, শার্শার দুর্গাপুর গ্রামের গোলাম মোস্তফা, শামিম মিয়া, প্রবল মিয়া, রিপন হোসেন, হানিফ, আনার মিয়া, আহম্মদ আলী, শফিকুল ইসলাম, শিকারপুর গ্রামের আলী আজম জুয়েল।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ জুন রাতে লিটন হোসেন গ্রামের চেয়ারম্যানের মোড়ে চায়ের দোকানে বসে ছিলো। রাত সাড়ে ৮ টার দিকে আসামিরা এসে পূর্বশত্রুতার জের ধরে লিটনকে গালিগালাজ শুরু করে। লিটন প্রতিবাদ করায় আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পিতা আজগর আলী বাদী হয়ে ১৬ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে শার্শা থানায় মামলা করেন।

এ মামলার এজাহারনামীয় ওই ৯ জন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলো। জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ায় সোমবার তারা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আত্মসমর্পণ আসামি কারাগার লিটন শার্শা হত্যা মামলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত

এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার

এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.