Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী ফাতেমা

banglarbhoreBy banglarbhoreMay 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

শাসক নয়, জনগণের সেবক হতে চান উল্লেখ করে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বলেন, তিনি নির্বাচিত হলে যশোর সদরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তার দরজা সবসময় সবার জন্য খোলা থাকবে। সব কাজে তিনি নারীদের প্রাধান্য দেবেন। একই সাথে তিনি যশোরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলে তাদের পরামর্শ নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবেন বলে জানান।

নির্বাচনী ইশতেহারে ফাতেমা আনোয়ার উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকর বাস্তবায়নে সচেষ্ট পদক্ষেপ নেয়া হবে। উপজেলা পরিষদ পরিচালনার সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করা হবে। সামাজিক সাম্য এবং সুবিচার নিশ্চিত করা হবে। প্রতিটি ইউনিয়নে আধুনিক সকল সুযোগ সুবিধা গ্রহণে বাস্তব পদক্ষেপ নেয়া হবে। প্রতিটি পাড়া-মহল্লার মানুষের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করবে।
সদর উপজেলার প্রত্যেক নাগরিক দ্বিধা ছাড়াই তাদের সুবিধা-অসুবিধার কথা বলতে পারবেন। রাষ্ট্রীয় সকল প্রকার ভাতা যথাযথ মানুষের কাছে পৌঁছে দেয়র ব্যবস্থা নেয়া হবে। প্রান্তিক কৃষকদের কৃষি উপকরণ সরবরাহ এবং সরকার প্রদত্ত ভর্তুকি প্রকৃত কৃষকদের বন্টনের ব্যবস্থা করবেন।

খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশ তৈরিতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সুষ্ঠ পরিবেশ তৈরিতে প্রশাসন ও এলাকার মুরব্বিদের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। জনকল্যাণমুখী, জবাবদিহিতামূলক, দক্ষ ও স্মার্ট পরিষদ গড়ে তোলার প্রচেষ্টা করবো। বিজয়ী হলে উপজেলার সব রকমের সরকারি বরাদ্দ প্রাপ্তি ও বরাদ্দের অর্থ খরচের স্বচ্ছতা নিশ্চিতকরণ। নারীর কর্মসংস্থান, শিক্ষা, সুস্বাস্থ্য নিশ্চিত করা হবে। শিশু স্বাস্থ্য নিশ্চিত করব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাড. আকরাম হোসেন, অ্যাড. আফজাল হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.