Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি
  • লোহাগাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
  • শ্যামনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  • যশোর জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জেআরইউ’র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষার্থীদের গড়ে তুলতে পাঠদান করতে হবে শিক্ষকদের : এমপি আফিল

banglarbhoreBy banglarbhoreJuly 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন- তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো। আমিও সেই লক্ষ্য নিয়ে দীর্ঘ ১৫টি বছর শার্শা উপজেলার গ্রামে গ্রামে ঘুরে ১২৫টি প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষাঙ্গণে ‘মা সমাবেশ’ করেছি।

তিনি বলেন, সকল শিক্ষক-শিক্ষিকা ও মা-বোনদের অনুরোধ করে বলেছি, আপনারা আমার কোমলমতি ছোট ছোট সোনা মণিদেও লেখাপড়ার দায়িত্বটা নেন। প্রত্যেকটি বাড়িতে অন্তত একটি করে সুশিক্ষিত সন্তান পৌঁছে দিতে অর্থনৈতিক সুবিধা থেকে শুরু করে যতো ধরণের সহযোগিতা প্রয়োজন হয়; তা আমি দিয়ে যাবো। কিন্তু কেউ কথা রাখেনি। যে কারণে বারবার আমি নিজের মনের কাছে প্রশ্ন করে হেরে গেছি। আবারও বিজয়ের আশায় ‘শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের করণীয় বিষয়ক এ মতবিনিময় সভা’র আহবান জানিয়েছি।

শনিবার দুপুর ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়াম শার্শায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত এই সভায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

এতে স্বাগত বক্তব্য রাখেন শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালীয়ার রহমান। শার্শা উপজেলা শিক্ষা অফিসের এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, সাবেক ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা সদর ইউনিয়ন চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মফিজুর রহমান, শার্শা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইজ্জত আলী, সাধারণ সম্পাদক ওসমান গণি মুকুল। এ ছাড়াও উপজেলার ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এতে উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

    September 15, 2026

    আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার

    September 15, 2026

    কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.