Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
রাজনীতি

শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না আওয়ামী লীগ

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো পরিস্থিতিতে যাবে না আওয়ামী লীগ। দলটি রোববার (৪ আগস্ট) ঢাকাসহ সব মহানগরে জমায়েতের পাশাপাশি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে জমায়েত করবে। শনিবার আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান। কোনো সংঘাত চাই না।

সংঘাত হতে পারে, পক্ষ-বিপক্ষ হতে পারে এ ধরনের কর্মসূচি আমরা সংঘাত এড়াতে এড়িয়ে চলেছি। সাধারণ সম্পাদক জানান, গতকাল এবং আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছি। ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সব জেলায় ও মহানগরে জমায়েত। আর আগামী ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করব।

শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসীরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। দেশবিরোধী একটা মহল চলমান সংকট জিইয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যে পরিস্কার হয়ে গেছে। শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে। চলে গেছে তৃতীয় পক্ষের হাতে। যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। অশুভ শক্তির তৎপরতা আমরা সফল হতে দিতে পারি না।

তিনি বলেন, অবুঝ শিশুরা কোনো রাজনীতি করে না। তাদের হত্যা করে, তাজা প্রাণ ঝরিয়ে আমাদের কী লাভ? লাভ তাদের যারা এই শিশুদের কাছ থেকে ফায়দা লুটতে চায়। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে যারা দেশের গণতন্ত্র, উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করতে আমরা যুক্তিযুদ্ধ ও গণতন্ত্রে বিশ্বাসী সবাই কাজ করব।

ইউনিসেফ ৩২ শিশু মারা যাওয়ার যে পরিসংখ্যান দিয়েছে সেই প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, আমরা ইউনিসেফকে অনুরোধ করব ৩২ জন শিশুর হত্যার কথা তারা বলেছে। তাদের নাম ঠিকানাসহ আমরা জানতে চাই। পেলে ব্যবস্থা নেব। সত্য খুঁজে বের করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থতি মোকাবিলা করছেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিশন বিচার বিভাগীয় গঠন করেছে। ইতোমধ্যে কমিটি কাজ শুরু করে দিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জাতিসংঘ যদি যুক্ত হয় আমাদের কোনো আপত্তি থাকবে না।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.