শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি একনালা পাইপ গান, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে গাবুরার গাংড়ামারি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারী এলাকার মাসুম বিল্লাহ (৪৫) ও শফিউল্লাহ খাঁ (৩০)।
তারা দুজন দুর্ধর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছেন কোস্ট গার্ডের সদস্যরা।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুইটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুইটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক দুজনকে অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম:
- বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে
- এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
- যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
- গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!
- রাজনৈতিক সহিংসতায় খুলনা বিভাগে ১১খুন, নিহত বেশির ভাগই বিএনপির
- যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
- সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
- তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

