Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনের অরণ্য থেকে খলিফাতাবাদ: হযরত খানজাহান আলী (রহ.)-এর জীবন, সাধনা ও কর্ম
  • কেশবপুরে শিশুখাদ্যে ভেজাল : রিভা ফুডকে লাখ টাকা জরিমানা
  • লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা
  • জমিজমার বিরোধে ভাতিজা হত্যা চাচার যাবজ্জীবন, ছেলের এক বছর কারাদণ্ড
  • যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন কাটার সময় নারী আটক
  • ইয়াবাসহ সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সরকারে নির্দেশ উড়িয়ে শহরে বৈদ্যুতিক বাতিতে জমজমাট বেচাকেনা
  • যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে প্রভাবশালীর রোষানল থেকে বাঁচতে দিনমজুর পরিবারের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNovember 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা 
শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের দীনমজুর জঙ্গল ভাঙ্গি ও তার পরিবার ধনাঢ্য দিলীপগং ও রঘুনাথের করা মামলায় কারাভোগের পর বাড়িতে আসার পর আবারও মামলার হুমকিতে দিশাহারা। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছেন। এ ঘটনায় মরাগাং গ্রামের গরিব অসহায় নির্যাতিত জনগোষ্ঠীর আয়োজনে সোমবার বিকেল ৩ টায় মুন্সিগঞ্জ ইউনিয়ন সুন্দরবন বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রিয়াংকা ভাঙ্গি, জঙ্গল ভাঙ্গি,বাটুল বাবু, কেশব বাবু, জব্বার গাজী, আলমগীর গাজী, মিজানুর মোড়ল,ও সিরাজুল ইসলাম সহ আরো অনেকে। বক্তাগণ বলেন, জঙ্গলের মা পাচিবালার নামে ১৯৯৪ সালে ৩ বিঘা জমি বন্দোবস্ত নেন। বর্তমান পাচিবালার নামে মাঠ জরিপের রেকর্ড, মিটিশন ও খাজনা রশিদ কাটা রয়েছে। ওই জমি স্থানীয় ধনাঢ্য তপন, দিলীপ ও কমলেশ গাইন জোরপূর্বক দখল করে নেয়। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশম মোড়লসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বহুবার বিচার সালিশ করলেও তা না মেনে একপর্যায়ে প্রতিপক্ষ জমির উপর পাকা ভবন করে।

এ ঘটনায় পাচিবালার পক্ষে জঙ্গল ভাঙ্গি ও প্রিয়াংকা ভাঙ্গি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখস্ত দিলে তিনি বিষয়টি উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার উপর দায়িত্ব দেন। তিনি বিষয়টি মাপ জরিপ পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন সহকারী ভূমিকে নির্দেশ দেন। তিনি কয়েকবার উভয় পক্ষকে ভূমি অফিসে ডাকলে তপন গং কোন কাগজপত্র দেখাতে না পেরে জমি অন্য জায়গা থেকে দেয়ার আশ্বাস দিয়েও তালবাহানা করায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাপ জরিপ করে বন্দোবস্তকৃত জমির দখল বুঝিয়ে দিলে ১৯ অক্টোবর প্রিয়াঙ্কা ও জঙ্গল ভাঙ্গি নেটজাল দিয়ে জমি ঘিরে নেন।

এতে ক্ষুব্ধ হয়ে দিলীপ ও তার প্রধান সহযোগী ও রঘুনাথ ষড়যন্ত্র করে নিজ রান্নাঘরে আগুন দিয়ে জঙ্গল ভাঙ্গি ও তার পরিবারের চার জনের নামে থানায় মামলা করে। ওই মামলায় জামিনে আসার পরা প্রতিপক্ষ আবারো হুমকি ধামকিসহ দেশছাড়া করার চক্রান্তে লিপ্ত হয়েছে। মানববন্ধন থেকে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নিরীহ ভুক্তভোগীরা।

দিনমজুর পরিবার প্রভাবশালী মানববন্ধন রোষানল শ্যামনগর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সুন্দরবনের অরণ্য থেকে খলিফাতাবাদ: হযরত খানজাহান আলী (রহ.)-এর জীবন, সাধনা ও কর্ম

    August 14, 2026

    কেশবপুরে শিশুখাদ্যে ভেজাল : রিভা ফুডকে লাখ টাকা জরিমানা

    August 14, 2026

    লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

    August 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.