Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৭, ২০২৪

শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগরে বিষধর একটি সাপের ছোবলে শারাফাত হোসেন সিফাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিফাত সাতক্ষীরা জেলা শহরের শাহিন আলমের ছেলে। তবে, বাবা-মায়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ায় সিফাত এবং তার মা আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া (ক্লাব মোড়) এলাকায় তার নানা মোস্তফা মোল্লার বাড়িতে থাকতেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মা তাকে হাঁস-মুরগি ঘরে উঠেছে কিনা দেখতে বললে সিফাত তা দেখতে যায়। সে সময় মুরগির ঘরের পাশের চালা (গর্ত) থেকে একটি সাপ এসে শিশুটিকে ছোবল দেয়। টের পেয়ে পরিবারের লোকজন সিফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ওঝার মাধ্যমে তাকে গ্রাম্য চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.