Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি
  • লোহাগাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
  • শ্যামনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  • যশোর জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জেআরইউ’র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে স্ত্রীকে বেঁধে রেখে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

banglarbhoreBy banglarbhoreJuly 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগরে দীপ ইউনিয়ন গাবুরায় খোলপাটুয়া কাশেম আলী কাগুজি (৫৪) নামে এক ইউনিয়ন কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে নিজের মাছের ঘেরের পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত কাশেম আলী কাগুজি গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের বাসিন্দা ও গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

পরিবারের দাবি, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। স্থানীয়রা জানান, স্থানীয় আধিপত্য, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে কাশেম কাগুজির সাথে ওই এলাকার একটি রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিহত কাশেম কাগুজির ভাতিজা মিলন কাগুজি তার চাচির বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে তার চাচা কাশেম কাগুজি ও চাচি মাছের ঘের পাহারা দেয়ার জন্য ঘেরে ছিলেন। একপর্যায়ে রাত বারোটার দিকে ঘেরে শুয়ে থাকা অবস্থায় দেশি অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। পরে তার চাচীকে ঘেরের বাসায় বেঁধে রেখে চাচা কাশেম কাগুজিকে পাশের ঘেরের রাস্তায় নিয়ে কুপিয়ে হত্যা করে। মিলন দাবি করেন তিনি, তার চাচার সাথে স্থানীয় লোকমান গাজী, শোকর আলী ও আবু মুসা গং দের স্থানীয় আধিপত্য, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এর আগেও তার (চাচা কাশেম কাগুজির) ওপরে হামলা হয় বলে জানান।

কাশেম কাগুজির ছেলে আবু হুরাইরা জানান, গাবুরা এলাকাটি অত্যন্ত সন্ত্রাস প্রবণ জনপদ। এখানে জমিজমা সংক্রান্ত বিরোধ লেগেই আছে। রাতে প্রতিদিনের মত বাবা ঘেরে যায়।পরে রাত সাড়ে বারোটার দিকে তিনি খবর পান তার বাবাকে সন্ত্রাসীরা হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় আধিপত্য, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম কাগুজি ও লোকমান গং দের মধ্যে বিরোধ ছিল। তারই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

শ্যামনগর উপজেলা কৃষকলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন অবিলম্বে খুনীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, আবুল কাশেম কাগুজী কৃষক লীগের গাবুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক একই সাথে তার প্রতিবেশী। সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন কাশেম।

শ্যামনগর থানার উপ পরিদর্শক সরল কুমার বিশ্বাস জানান, রাত সাড়ে বারটার দিকে নিজ ঘেরে অবস্থানকালে আবুল কাশেম কাগুজীকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর ঘের কর্মচারীদের খবরে পরিবারের লোকজন ও পুলিশ সেখানে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, কাশেম আলী কাগুজি নামে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সেখান থেকে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

    September 15, 2026

    আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার

    September 15, 2026

    কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.