Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৬, ২০২৬

শ্রমিকেরা বদলে দিবে দেশ : রামপালে আব্দুল ওয়াদুদ

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
শ্রমিকেরা বদলে দিবে দেশ : রামপালে আব্দুল ওয়াদুদ
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
‘শ্রমিকের ভোটেই বদলে যাবে দেশ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামপাল উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী শ্রমিক গণজমায়েত হয়েছে।

শুক্রবার বিকেল চারটায় ফয়লা বাসস্ট্যান্ড চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ নির্বাচনী গণজমায়েত অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিক, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।

রামপাল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের খান রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল হাফিজ সোহাগের সঞ্চালনায় গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

তিনি তার বক্তব্যে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিক সমাজ জেগে উঠলেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা সহজতর হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের মজলিশে সূরা সদস্য আসলাম হুসাইন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, অধ্যাপক ইকবাল হুসাইন, মাওলানা জুলফিকার আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, এনসিপির যুুগ্ম সমন্বয়ক গাজী সাকিব, সদস্য সোহানুর রহমান, রামপাল কলেজের সাবেক ভিপি আবুল কালাম আজাদ, খালিদুর রহমান বাদশা, সরদার মহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীফুল মাঝি প্রমুখ।

গণজমায়েতে বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সামাবেশে বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.