Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্রীপুরে দু’গ্রুপের সংঘর্ষ : পিস্তলসহ আটক ১

banglarbhoreBy banglarbhoreJune 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্রীপুর সংবাদদাতা

মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের ছোঁনগাছা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়েছে। এ সময় পিস্তলসহ একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৮ রাউন্ড ফাঁকা গুলি করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির লোকজন এবং ৭নং ওয়ার্ড মেম্বার চাঁদ আলী গ্রুপের লোকজনের মধ্যে মারামারি হয়। দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে ছোঁনগাছা গ্রামের সুমন শেখ (২৫) ও এনামুল শেখ (২২) তাদের বন্ধু চঞ্চলের (২৩) মায়ের জানাজায় দোশতিনা যাওয়ার সময় ছোনগাছা গ্রামের হাসান শেখের স্ত্রী তহিরুনের (৩৫) দোকানের সামনে পৌঁছালে কুটি মিয়ার লোকজন ওদের পথ আটকায়। তখন অভিযুক্ত সুমন (২৫) পিস্তল বের করলে কুটি মিয়ার লোকজন তাকে আটক করে। এ সময় সুমনের সাথে থাকা এনামুল শেখ দৌঁড়ে পালিয়ে যায়।

এ সংবাদ পেয়ে কুতুবুল্লাহ হোসেন মিয়ার ছোটভাই উপজেলা চেয়ারম্যান শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে রাজন গাড়ী নিয়ে ছোনগাছা গ্রামের মহিদুলের দোকান পার হলে তার সাথে মোটরসাইকেলে থাকা খামারপাড়া গ্রামের রবি খন্দকারের ছেলে ফয়জুর রহমান সাগর (৩৩) ও মোহাম্মদ আলীর ছেলে মিল্টনকে (৩৩) ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য চাঁদ আলী মেম্বার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে উপজেলা চেয়ারম্যান রাজনের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে চাঁদ আলী মেম্বার গ্রুপের লোকজনের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৮ রাউন্ড ফাঁকা গুলি করেন। শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজন এর লোকজন চাঁদ আলী মেম্বার গ্রুপের প্রায় ৫০ টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করেন। এদিকে পিস্তলসহ আটক সুমন বর্তমানে পুলিশ হেফাজতে আছে। এবং আহতরা বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে আবারও বড় ধরনের সংঘাত ঘটতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসনীম আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.