Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৯, ২০২৪

শ্রীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা : বাড়ি ভাঙচুর ও লুটপাট, আটক ১

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তাসিম বিল্লাহ্ সংগ্রামের বিরুদ্ধে। তাকে ভোট না দেয়ায় এ হামলার ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছে বরিশাট গ্রামের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বরিশাট গ্রামের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, আমিরুল ইসলাম ও জাকির মোল্যার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জামিরুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নামে শ্রীপুর থানায় মামলা করেছেন।

এ বিষয়ে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমরা মোতাসিম বিল্লাহ সংগ্রামকে ঘোড়া প্রতিকে ভোট দেয়নি। এটাই আমাদের অপরাধ। শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে মোটরসাইকেল প্রতিকে ভোট দেওয়ায় মোতাসিম বিল্লাহ সংগ্রামের নেতৃত্বে বিল্লাল বাহিনী আমাদের বাড়িতে হামলা করে। এ সময় তারা আমাদের তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

এমন অভিযোগ অস্বীকার করে মোতাসিম বিল্লাহ সংগ্রাম বলেন, এটা তাদের পারিবারিক বিষয়, সামাজিক বা রাজনৈতিক কোন বিষয় না। আমাকে ভোট না দেয়ায় ভাঙচুর ও লুটপাটের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.