Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
  • যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
  • লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
  • জাতীয় পার্টি যশোর জেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদিত
  • মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সড়কে গাছ ফেলে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

banglarbhoreBy banglarbhoreDecember 18, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়কের উপরে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় একটি ইজিবাইক থামিয়ে চালক ও যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপুর-পুরন্দরপুর সড়কের হরিতলা নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগে করেছেন ভুক্তভোগী ইজিবাইক চালক কাজল হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান।
ভুক্তভোগী ইজিবাইক চালক কাজল হোসেন বলেন, ‘রোববার রাত ১০টার দিকে আমার বোনের সিজার করার জন্য তাকে নিয়ে জীবননগরে একটি ক্লিনিকে যাই। সিজার শেষে আমিসহ দুই-তিনজন বাড়ি ফিরছিলাম। পথের মধ্যে মাধবপুর-পুরন্দরপুর সড়কের হরিতলা মাঠ নামক স্থানে পৌঁছালে সড়কের ওপর কলাগাছ পড়ে থাকতে দেখতে পাই। এসময় গাড়ি থামালে সড়কের পাশ থেকে মুখোশধারী ৭-৮ জন লোক দেশীয় অস্ত্র হাতে আমাদের গাড়ি থেকে নামিয়ে পাশের একটি বাগানের মধ্যে নিয়ে গাছের সাথে হাত-পা বেধে রাখে।’
তিনি আরও জানান, ‘তারা দেশীয় অস্ত্র বড় দা আমাদের গলায় ধরে আমার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, আমার চাচির স্বর্ণের চেইন, কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা আমার ইজিবাইকটিও নিয়ে যায়।’
পুরন্দরপুর গ্রামের অপর ইজিবাইক চালক লিটন জানান, ‘একই জায়গা থেকে এর আগেও চারটি ইজিবাইক-আলমসাধু ছিনতাই হয়েছে। এখন সন্ধ্যা নামলেই এ সড়ক দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়।’
এ বিষয়ে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, এ ঘটনায় সকালে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে আমরা কাজ শুরু করেছি। আশা করছি, খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন

August 11, 2026

যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

August 11, 2026

লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.