Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সদরের কচুয়া ও হামিদপুর ঘোড়া প্রতিকের গণসমাবেশ

banglarbhoreBy banglarbhoreমে ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সদরের কচুয়া ও হামিদপুরে গণসমাবেশ করেছেন। মঙ্গলবার বিকেলে কচুয়া ইউনিয়নের পূর্বআভাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশে ফাতেমা আনোয়ার বলেন, সবসময় জনগণের পাশে থাকতে চাই। এজন্য একটি জায়গা দরকার, যেখান থেকে সহজে মানুষের উন্নয়ন করা যায়। সেটি হলো উপজেলা পরিষদ। আমি যদি জয়লাভ করতে পারি, তাহলে অবশ্যই উপজেলাবাসীর জন্য কাজ করবো।

ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক নওশের আলী গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, সদস্য ইবাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, আমির হোসেন, সদর উপজেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান, সাবেক মেম্বার ইদ্রিস আলী প্রমুখ।

এদিকে সন্ধ্যায় হামিদপুর স্কুলমাঠে নির্বাচনী গণসমাবেশ করেন ফাতেমা আনোয়ার। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ যশোর জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, সদর উপজেলা যুবমহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেখা খাতুন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.