Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন
  • শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • মেয়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি হলো না: সিরাজুল-কোহিনুরের শেষ আশ্রয় পাশাপাশি দুটি কবরে
  • যশোরে ইয়াবাসহ আটক ১
  • এক নিমেষে শেষ একটি পরিবার : পাশাপাশি তিন কবরে চিরনিদ্রায় শায়িত বাবা-নাতনি ও ছেলে
  • নানাবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশু জান্নাতের
  • কেশবপুরে ঈদের ছুটির ভেতরেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা বিভাগের সেবা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সপ্তাহে একটি বই পড়ি সাহিত্য পাঠচক্র উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreমার্চ ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

‘সুন্দরের পথে, আনন্দ রথে’ শ্লোগানে ‘সপ্তাহে একটি বই পড়ি’র উদ্যোগে যশোরে সাহিত্য পাঠচক্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সপ্তাহে একটি বই পড়ি’র প্রতিষ্ঠাতা শাহ্জাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালক কামরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক বিধান ভদ্র ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার কুণ্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালবাবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, থিম স্পিচ প্রদান করেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

বক্তব্য রাখেন রূপালি ব্যাংক পিলএসি বিকে রোড শাখার এজিএম শহিদুল ইসলাম, দৈনিক জনকন্ঠের নিজস্ব প্রতিবেদক সাজেদ রহমান, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায় ও স্বপ্নচারী আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ ইমরান হোসেন।

উদ্বোধনী ও সমাপনী যন্ত্রসঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সুভাষ চন্দ্র ভৌমিক।

গান পরিবেশন করেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হরেকৃষ্ণ দাস ও তাঁর কন্যা মহিমা দাস। আবৃত্তি পরিবেশন করেন মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান ও পাঠচক্র সদস্য হামিদা হিমু। প্রতিষ্ঠানটির সাবেক সাধারণ সম্পাদক সুমন রেজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বর্তমান সাধারণ সম্পাদক হরিদাস বিশ্বাস।

এছাড়া পাঠচক্র সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বায়জিদ হোসেন, ফাহিম, চলন্তিকা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর- রহমানসহ নতুন ও পুরাতন পাঠচক্রের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি পাঠচক্র ২০২৪-এর উদ্বোধন ঘোষণা করেন এবং নতুন সকল সদস্যের হাতে বই তুলে দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ২৫, ২০২৬

শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন

মার্চ ২৪, ২০২৬

শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মার্চ ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.