Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ
  • অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক
  • যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার
  • মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
  • নড়াইলে শিশু ধর্ষকের যাবজ্জীবন
  • অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৮
  • বক্তব্য এডিট করে অপপ্রচারের প্রতিবাদ সাইফুর রহমান শিপলুর
  • নিখোঁজের ৫ দিন পর নবগঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সবজিতেই স্বস্তি ক্রেতার

banglarbhoreBy banglarbhoreOctober 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কাজী নূর
আজ বাজার করে স্বস্তি পেলাম। কাঁচা সবজিসহ মাছের দাম কিছুটা কম মনে হলো। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের প্রত্যাশা বেতন যা পাই তাই দিয়েই যেন পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারি। সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নাগালের বাইরে গেলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। না কাউকে দেখাতে পারি, না কাউকে বলতে পারি। নিরবে সয়ে যাই। পুরুষ মানুষ তো এমন অনেক ঝড় সয়ে ঘরে ফিরে হাসি মুখে থাকি। ভেতরে অপ্রকাশিত যন্ত্রণা আর মুখে খুশির ঝরণা ধারা। এটাই হচ্ছে পুরুষ মানুষের চিরন্তন চরিত্র-শুক্রবার যশোরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড় বাজারে ‘বাংলার ভোর’কে এমনটাই বলছিলেন, কবি, লেখক জাহিদ ইকবাল।

জাহিদ ইকবালের কথার সূত্র ধরে বড় বাজার কালীবাড়ি রোড ও নিচের বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ সবজি ৪০ থেকে ৫০ টাকা কেজি। কিছু সবজি সর্বোচ্চ ৮০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। তবে আগাম শীতকালীন সবজির দাম সর্বোচ্চ ১৫০ টাকা।

বাজারে এদিন কাঁচকলা ৩০ থেকে ৪০ টাকা, কুশি ৪০ টাকা, কচুরমুখি ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, কাকরোল ৮০ টাকা, শসা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঝিঙে ৪০ টাকা, জলপাই ৪০ টাকা, পুঁইশাক ২০ টাকা, কুমড়ো ৪০ টাকা, মানকচু ৫০ টাকা, বরবটি ৬০, বেগুন ৮০ টাকা, ওল ৭০ টাকা, ঢেড়স ৬০ টাকা, উচ্ছে ৮০ টাকা, মেটে আলু ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৪০ টাকা, চাল কুমড়ো ৪০ টাকা পিস, কচুরলতি ৩০ টাকা, লাউ শাক ৪০ টাকা, ডাটা ২০ টাকা, সবুজ শাক ৩০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। অপরদিকে আগাম শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ফুলকপি ১০০ টাকা, বাঁধাকপি ৮০ টাকা, শিম ১২০ টাকা, মুলা ২০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১৫০ টাকা, বিটরুট ১৪০ টাকা, মিচুড়ি ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া পালং শাক ৩০ টাকা আঁটি বিক্রি হচ্ছে।

বিক্রেতা জসিম উদ্দিন বলেন, সবজির সরবরাহ যত বৃদ্ধি পাবে দাম ততটাই কমে আসবে। আল্লাহর রহমতে সব ঠিক থাকলে আগামী সপ্তাহে এসে দেখবেন তরকারির দাম আরো কমেছে।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালী ২৬০ টাকা, লেয়ার ৩২০ টাকা, দেশি মুরগি ৫৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বিক্রেতা নুরুন্নবী জনি বলেন, আপাতত দাম বৃদ্ধি পাবার সম্ভাবনা নেই।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে, পাবদা ৩০০ টাকা, কই ২০০ টাকা, নাইলোটিকা ১৬০ থেকে ১৮০ টাকা, আড়াই কেজি সাইজের রুই ৪৩০ টাকা, আড়াই কেজি সাইজের কাতলা ৩৫০ টাকা, পাঙাশ ২০০ টাকা, বাটা ১৮০ টাকা, হরিণা চিংড়ি ৭০০ টাকা, বাগদা চিংড়ি ৯০০ টাকা, ৫ কেজি সাইজের সিলভার কার্প ৩২০ টাকা, বেলে ৮০০ টাকা, বাইন ৭০০ টাকা, শিং ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা মেহের আলী বলেন, আজ মাছের দাম কিছুটা কম। তাই বিক্রি ভালো।

চালের বাজার চাউল চান্নী ঘুরে দেখা গেছে, বর্তমানে মিনিকেট সর্বোচ্চ ৬৬ টাকা, পাইজাম ৫৬ টাকা, সুবললতা ৬০ টাকা, বাসমতী ৮৪ টাকা, স্বর্না ৫২ টাকা, আটাশ ৫৮ টাকা, নাজিরশাইল ৮০ টাকা, কাজললতা ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
চাল ব্যবসায়ী ইসহাক ট্রেডার্সের মালিক জানান, চাল আমদানি না হলে বাজার অস্থিতিশীল হতে পারতো। তবে বর্তমানে চালের দাম কম থাকলেও বিক্রি আশানুরূপ নয়।

মুদি পণ্যের বাজার ঘুরে দেখা গেছে, খোলা ভোজ্যতেল প্রতি কেজিতে ৫ টাকা কমে ১৯৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা, পাম ১৭৮ টাকা লিটার বিক্রি হচ্ছে। এছাড়া মসুরি ১৪০ টাকা, মোটা মসুরি ১০০ টাকা, সোনা মুগ ১৬০ টাকা, মোটা মুগ ১২০ টাকা, ছোলার ডাল ১১০ টাকা, আটা ৪৫ টাকা, ময়দা ৬০ টাকা, সাদা চিনি ১০৫ টাকা, লাল চিনি ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

অপরদিকে লাল ডিম ৪২ টাকা, ছোট লাল ডিম ৩৮ টাকা, সাদা ডিম ৪০ টাকা, বাদামি ডিম ৪৮ টাকা, হাঁস ৭২ টাকা, দেশি মুরগি ৮০ টাকা ও কোয়েল ১২ টাকা হালি বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতা কুদ্দুস আলী বলেন, ফিডের দাম বৃদ্ধি পাবার কারনে ডিমের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বাজার দর ব্যাবসা যশোর সবজি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ

    November 24, 2026

    অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক

    November 24, 2026

    যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.