চৌগাছা সংবাদদাতা
সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। এ দেশের শিক্ষাকে বিশ্বমানের করতে সরকার বদ্ধপরিকর। আমাদের সম্পদ সীমিত তাই কোন ভাবেই যেন রাষ্ট্রীয় এ স¤পদের অপচয় না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলের খেয়াল রাখতে হবে।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সকল প্রকার অপচয় রোধ করার জোর আহবান জানিয়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যপক মতিয়ার রহমান বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয় উন্নয়ত শিক্ষিত জাতি গঠন করতে পারলে। একটি সুশিক্ষত জাতিই কেবল মাত্র একটি উন্নয়নশীল দেশ গড়ে তুলতে পরেন।
মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের মান্দারবাড়ীয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের সাদের ঢালাই কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি দেশ ও জাতির সামগ্রিক উন্নয়ন নির্ভর করে রাষ্ট্রীয় স¤পদের সুষ্ঠু বণ্টন ও যথাযথ ব্যবহারের ওপর। তাই রাষ্ট্রীয় স¤পদ রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। কেননা এটি মানুষের কাছে আমানত স্বরূপ। প্রতিটি নাগরিকের এ আমানত রক্ষা করা উচিৎ।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শামীম রেজা, মান্দারবাড়িয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আব্দুল মান্নান, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিম, ভবণ নির্মাতা প্রতিষ্ঠানের ঠিকাদার সাইফুর রহমান খোকন ও সেলিম রেজা, জামায়াত নেতা মাওলানা সুলাইমান হোসেন, মাস্টার দাউদ হোসেন, আব্দুর রশিদ, আজিজুর রহমান দুদু, আশরাফুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

