বিবি প্রতিবেদক
সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়ের ছেলের শিশু সন্তান (পোতা ছেলে) সাফায়েত হোসেন আলিফ ইন্তেকাল করেছে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২১ দিন বয়সের এ শিশু সন্তান জন্মের পর থেকে গুরুতর অসুস্থ ছিলো। প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা হাসাপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার বাদআসর ঝুমঝুমপুর বাসভবন সংলগ্ন জামে মসজিদে নামাজে জানাজা শেষে শহরের কারবালা সরকারি কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক নেতা শহিদ জয়ের ছেলের শিশু সন্তানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলার ভোর সম্পাদক-সহ পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। এক বিবৃতিতে নেতৃদ্বয় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শিরোনাম:
- যশোরে মাদক ও সন্ত্রাসের অভিযোগে সাজু বদ্দি গ্রেপ্তার, সমর্থকদের উত্তেজনা
- যশোরে ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ আটক
- যশোর-২ আসন : নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ
- সাতক্ষীরা পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন ও মার্কেট নির্মাণ : জননিরাপত্তা নিয়ে উদ্বেগ
- খাজুরায় এমপি গোলাম রসুলকে সংবর্ধনা
- শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
- মহেশপুরে বিএনপি কার্যালয়ে আগুন, বিস্ফোরণ
- খুলনায় এক নারীর ব্যাগেই ৫টি অত্যাধুনিক অস্ত্র, বিপুল গুলি
