Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাইপ্রাসে ছাদ থেকে পড়ে শার্শার হাফিজুরের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা
জীবনযুদ্ধে জয়ের লক্ষ্যে সাইপ্রাসে গিয়ে নির্মাণ কাজের সময় ছাদ থেকে পড়ে হাফিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তিনি যশোর জেলাধীন বেনাপোল সীমান্তবর্তী পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে। ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মারা যান। মাত্র ১৩ দিন আগে গত ৯ সেপ্টেম্বর ভাগ্য পরিবর্তনের আশায় সংসার, পরিজন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ সাইপ্রাসে। এদিকে তার অকাল মৃত্যুতে স্বজন হারানো বেদনার সাথে যোগ হয়েছে রেখে যাওয়া দেনা পরিশোধের চিন্তা।

হাফিজুরের স্বজনেরা জানান, হাফিজুর তার এক বন্ধুর সাথে যোগাযোগ করে গত ৯ সেপ্টম্বর যায় সাইপ্রাসে। বিদেশ যেতে তার খরচ হয়েছে ১২ লাখ টাকা। এর মধ্যে ৭ লাখ তিনি মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন। বিদেশে পৌছে ১৭ সেপ্টম্বর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসাবে কাজে যোগ দেন। তবে ভাগ্যের নির্মম পরিহাস প্রথম দিনই তিনি কাজ করার সময় অসাবধানতাবশত ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতে তিনি মারা যান।

পুটখালি ইউনিয়ন সদস্য তানজিলা খাতুন জানান, মৃত্যুর ঘটনায় পরিবার ঋণগ্রস্থ হয়ে পড়লো। সংসারের অভাব কাটাতে বিদেশ যান তিনি। তাকে হারিয়ে নিস্ব পরিবার। মরদেহ যাতে দ্রুত ফেরত আসে সরকারের সহযোগিতা কামনা করছি।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, নিহতের পরিবার আবেদন করলে সরকারি সহয়তা করা হবে।

দ্রুত যাতে তার মরদেহ দেশে ফেরত আসে সে বিষয়েও সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।

মৃত্যু শার্শা সাইপ্রাস
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

    August 18, 2026

    যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

    August 18, 2026

    সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

    August 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.