Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreমে ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কুখরালীর আম চাষি মোকছেদ মোড়লের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাতসহ আরো অনেকে।

বিশ^ব্যাপি সমাদৃত সাতক্ষীরার আমের গুণগত মান ঠিক রাখতে সাতক্ষীরা জেলা প্রশাসন বেধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। আমের জাত ভেদে আম গাছ থেকে সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার। তবেব সেই সময়সূচির এক সপ্তাহ এগিয়ে ৯ মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১১ মে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ন্যাংড়া আম ২৯ মে, আমরুপালি আম ১০ জুন পুনঃনির্ধারণ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.