Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
  • কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক রিপন মৃধা দুই দিনের রিমান্ডে
  • শার্শায় ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
  • যশোরে কিশোর গ্যাং-ছিনতাই দমনে বিশেষ টিম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৪, ২০২৪

সাতক্ষীরায় আম বাগানে পোকার আক্রমণ, প্রতিকার দাবিতে চাষিদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

মওসুম শুরুর আগেই শুয়োপোকার আক্রমণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার বেশিরভাগ আমবাগান। চাষিরা অভিযোগ করছেন, কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতায় ঠেকানো যাচ্ছে না শুয়োপোকার আক্রমণ।

বিষয়টির প্রতিকার দাবি করে মানববন্ধন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আম চাষিরা। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আম চাষী ইদ্রিস আলী। এ সময় বক্তারা বলেন, শুয়োপোকার আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা কোনোরকম সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন। সম্প্রতি আহাদ আলী নামের এক আম চাষীর ৫০ বিঘা জমির আমবাগান ক্ষতিগ্রস্ত হবার পর তিনি টেনশনে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। তারা এই শুয়োপোকা দমনে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, আম চাষী আব্দুর রাজ্জাক মোল্লা, এনতাজ আলী, মনিরুল ইসলাম, রমজান সরদার প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.