Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
  • বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
  • ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য
  • নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
  • পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত
  • ২৭ জুলাই থেকে চৌগাছা হাসপাতালে ২৪ ঘণ্টা সিজার সেবা
  • যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৮, ২০২৬

সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং চলতি বর্ষা মৌসুমে দ্রুত পানি নিস্কাশন নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন খালে এই বিশেষ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সারাদেশব্যাপী আমাদের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। এটি শুধু এক বা দুই দিনের কোনো সাময়িক বিষয় নয়, একে আমাদের নিয়মিত জীবনচর্চার অংশ বানিয়ে নিতে হবে।

কতিপয় ঘের মালিকের বিরুদ্ধে অভিযোগ আসছে যে, তারা চিংড়ি চাষের জন্য খালের স্বাভাবিক গতিপথ আটকে লাখো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছেন।

এ সময় তিনি অনতিবিলম্বে নিজ দায়িত্বে ঘেরের ও খালের সব অবৈধ বাঁধ ও নেট-পাটা খুলে দেয়ার আহবান জানিয়ে বলেন, আজকে আমরা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এরপরেও যদি খালের পানি প্রবাহে বাধা সৃষ্টির কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়, তবে প্রশাসন চরম কঠোর ব্যবস্থা নেবে এবং আইনগতভাবে যা যা করার প্রয়োজন, তা-ই করা হবে।

অভিযান পরিচালনাকালে সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ.বদরুদ্দোজা, সমাজসেবক ও নাগরিক নেতা আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, পৌর নির্বাহী কর্মকর্তা সাতক্ষীরা পৌরসভা লিয়াকত আলী প্রমুখ।

কর্মসূচিতে প্রশাসনের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা এবং সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম

ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.