সাতক্ষীরা সংবাদদাতা
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে “দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে লেকভিউ কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্যদের অংশগ্রহণে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক বিভাগীয় পরিচালক ফজলুল হক।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক সজেকা খুলনা’র উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী, দুদক জেলা কার্যালয় বাগেরহাটের উপপরিচালক আতিকুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার কর্মকর্তা জাহারুল ইসলাম, দুদক সজেকা খুলনার উপসহকারী পরিচালক রুবেল হোসেন, উপসহকারী পরিচালক মহসীন আলী প্রমুখ।

শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।

Share.
Exit mobile version