Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়ের খাল দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় প্রাণসায়ের খাল দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল পুনরায় দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“সদ্য জেগে ওঠা প্রাণসায়ের খাল পুনঃমৃতকরণের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী বন্ধন” শীর্ষক এ কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা খাল রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচির আয়োজন করে প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ, সাতক্ষীরা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এক সময় প্রাণসায়ের খাল ছিল সাতক্ষীরা শহরের প্রাণ। এই খাল দিয়ে স্বাভাবিক পানি নিষ্কাশন হতো এবং শহরের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দখলদারিত্ব ও অবৈধ ভরাটের কারণে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে খাল পুনরুদ্ধারের উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির ফলে খালটি নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আবারও খাল ভরাট ও দখলের অপচেষ্টা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি পল্টু বাসারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক ও দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আমেনা বিলকিস ময়না, পরিবেশ সংগঠন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ইসিএ জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান, রয়হান পারভেজ, প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, সদস্য ইফতি জামিল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি খাল শুধু পানি প্রবাহের মাধ্যম নয়, এটি একটি অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম উপাদান। প্রাণসায়ের খাল ভরাট হলে শহরে জলাবদ্ধতা, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতি আরও বৃদ্ধি পাবে। এছাড়া বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হবে।

তারা অবিলম্বে খাল ভরাটের সব ধরনের কার্যক্রম বন্ধ, অবৈধ দখল উচ্ছেদ এবং স্থায়ীভাবে খাল সংরক্ষণে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বক্তারা।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা খাল রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.