Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১২, ২০২৫

সাতক্ষীরায় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে আহত ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে আহত ২
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটার সময় একজনকে আটকে রাখলে তাকে ছাড়িয়ে নিতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হয়েছেন দু’জন।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের শাহিনুর রহমান (৩০)। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোর ৪ টার দিকে সাতক্ষীরা সদরের ভোমরার শাকরা গ্রামের সাহেব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহীনুর রহমান জানান, দুটি মোটরসাইকেলে চারজন লোক ভোররাতে কোমরপুর গ্রামের সাহেব আলির বাড়ির সামনে এসে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা করে।

বিষয়টি জানতে পেরে আমরা কয়েকজন মিলে তাদের মধ্যে একজনকে ধরে ফেলি।

এ সময় বাকিরা আমাদের উপর গুলি চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন .. ..

তফশিল ঘোষণা : যশোরের নেতৃবৃন্দ যা বললেন

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে।

একপক্ষের লোকজন তার কাটতে আসলে অপরপক্ষের লোকজন তাদের একজনকে আটকালে তাকে ছাড়িয়ে নিতে এক ধরনের বিস্ফোরক করা হয়।

এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। এটি গুলিবর্ষণের ঘটনা নয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বেশ কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

গুলিতে আহত দ্বন্দ্ব প্রতিপক্ষ ব্যবসা সাতক্ষীরা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.