সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা জেলা বিএনপির ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, আখতারুল ইসলামকে করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। একই সাথে বিগত সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিদ্যমান আহবায়ক কমিটিকে বাতিল ঘোষণা করা হয়।
শিরোনাম:
- লন্ডন থেকে ফিরে ধানের শীষের প্রচারণায় রামপাল ছাত্রদল নেতা রবিউল
- ফকিরহাটে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী গণমিছিল
- আশাশুনিতে মিষ্টির দোকানে জরিমানা
- ভোট দিয়ে সারাদিন পাহারা দেবেন : হাবিব
- যশোরে ইউপি চেয়ারম্যান আটক
- যশোর সদরের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ
- মণিরামপুরে ধানের শীষের প্রচার মিছিল
- যশোরে লাঙ্গল প্রতীকের সমর্থনে জাতীয় মহিলা পার্টির গণসংযোগ

