সাতক্ষীরা সংবাদদাতা

“জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির  সভা অনুষ্ঠিত  হয়েছে। রোববার  দুপুর ৩ টায়  সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পালের সভাপতিত্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহাপরিদর্শক শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহা পরিদর্শক সানতাজ বিল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, সাইয়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফফর উদ্দীন,

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অপু হালদার, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক গাজী সুজায়েত আলী, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার শ্রম পরিদর্শক জুবায়ের এহসান, শিশু একাডেমির লাইব্রেরিয়ান রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,  জেলার ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুশ্রম রোধে মসজিদ, মন্দিরে দায়িত্বরতদের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে।

কলকারখানায় শিশুকে কাজ থেকে বিরত রাখতে পিতা মাতাকে অগ্রসর ভূমিকা রাখতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে হবে।

Share.
Exit mobile version