Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি
  • লোহাগাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরা নিজ সম্পত্তি বিক্রি ঘটনায় অপপ্রচার

banglarbhoreBy banglarbhoreJuly 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা নিজেদের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবার। জানা গেছে, কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি গ্রামের শেখ হাজির উদ্দীন আহমেদ ও তার ভাই শেখ আমিন উদ্দীন আহমেদ শিক্ষা প্রতিষ্ঠান তৈরির নিমিত্তে ৪০ শতক জমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর গত ইং ১২-১২-১৯৯০ তারিখ নিরুপনপত্র দলিল মূলে রেজিস্ট্রি করে দেন। পরে বিদ্যালয়ের নামে নিরুপনপত্র করে দেয়া ৪০ শতক জমি সংকুচিত হওয়ায় তাৎক্ষণিক ভাবে ওই জায়গায় ভবন নির্মাণ সম্ভব হয়নি। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা পরিবর্তন করে একই মৌজার অন্য প্লটের ৫৩ শতক জমি গণপ্রজাতন্ত্রী

বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর রেজিস্ট্রি করে দেয়। জমিদাতারা হলেন কালিগঞ্জ উপজেলার শ্রীধরকাটি গ্রামের শেখ হাজির উদ্দীন আহমেদ ২০ শতক, যার খতিয়ান নং ১২২ দাগ নং ৩২৭, হাজির উদ্দীন এর তিন ছেলে শেখ আলাউদ্দিন আহমেদ ১১ শতক, শেখ সালাউদ্দিন আহমেদ ১১ শতক এবং শেখ আক্তার উদ্দীন আহমেদ ১১ শতক যার খতিয়ান নং ১৯৪, দাগ নং ৩২৮। দুই খতিয়ান মিলে মোট ৫৩ শতক জমি। তপশীল সম্পত্তি যার সাবেক দাগ ১৬০ ও হাল দাগ ২৩০ এর ০২ নং খতিয়ান মূলে এক একর জমির মধ্যে ওয়ারেশ সূত্রে শেখ সালাউদ্দিন আহমেদ অন্যত্র ২৪ শতক জমি বিক্রি করেন। কালিগঞ্জ শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জমি দাতা শেখ আলাউদ্দীন আহমেদ বলেন, আমার ভাই জমি বিক্রি করায় একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে বিদ্যালয়ের নামে নিরুপনপত্র করে দেয়া জমি কোটি টাকায় বিক্রি করেছে মর্মে বিভিন্ন সাংবাদিক মহল সহ এলাকায় সম্মানহানির নিমিত্তে গুজব ছড়াচ্ছে যা আদৌ সত্য নয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা

    September 15, 2026

    বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী

    September 15, 2026

    রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.