Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৫, ২০২৪

সাধারণ মানুষের সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হয়েছি : বিপুল

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা ব্যাটারিচালিত রিক্সা ভ্যান মালিক সমিতির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। বুধবার (১৫ মে) বিকালে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তিনি মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল বলেন, সাধারণ মানুষের সেবা করার জন্য আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। মানুষের সেবা করায় আমার রাজনীতির মূল উদ্দেশ্য। কারো বিপদে কখনো পিছপা হয়নি। জীবনে কখনো হবো না। নির্বাচিত হতে পারলে সদর উপজেলা শতভাগ সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে। উপজেলাবাসীর যথাযথ মূল্যায়ন করবো।

আয়োজক সংগঠনের পৌর ৩ নং ওয়ার্ডের সভাপতি টিটো শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা ব্যাটারিচালিত রিক্সা ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, রফিকুল ইসলাম রফিক, সদস্য রমজান আলী, পৌর ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসিকুর রহমান, ৬ নং ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক তপন কুমার দা, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাশেম আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, যুবলীগ নেতা গাজী রায়হান মৌমন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

মতবিনিময় সভার পর সাধারণ মানুষ ও পথচারিদের লিফলেট ও কুশল বিনিময় করে গণসংযোগ করেন তিনি।
এরপর আনোয়ার হোসেন বিপুল আরবপুর, দেয়াড়া ও রামনগর ইউনিয়নে একাধিক পয়েন্টে সাধারণ মানুষের সাথে পথসভা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.