Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবিরা নাজমুল মুন্নির পথসভা ও মিছিলে মানুষের ঢল

banglarbhoreBy banglarbhoreNovember 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বৃহস্পতিবার চৌগাছায় যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবেরা নাজমুল মুন্নির পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে প্রেসক্লাব চৌগাছা চত্বরে সমাবেশ শেষে সহস্রাধিক লোকের অংশগ্রহণে মিছিলটি চৌগাছা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ইউনুস আলী দফাদার। বক্তব্য রাখেন, পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা আবু বকর, আফিল উদ্দীন দফাদার। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতাকর্মীরা বক্তব্যে বলন, মুন্নি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত পরিবার। আগামী সংসদের ভাবি প্রধানমন্ত্রী তারেক জিয়া সঠিক চৌগাছা-ঝিকরগাছা আসনে ষথোপযুুক্ত প্রার্থীর হাতে ধানের শীষ প্রতিক তুলে দিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে মুন্নি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, ওদের হাত থেকে আমার স্বামী, বিএনপির নেতা নাজমুল ইসলামকে গুম করে হত্যা করেছে। এছাড়া চৌগাছা-ঝিকরগাছার অসংখ্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা হামলা করে পঙ্গু করে দিয়েছে। দীর্ঘ ১৫-১৬ বছর আমরা কথা বলাতো দূরের কথা গাঁ মেলে বেড়াতে পারেনি, সভা সমাবেশ করতে দেয়নি আমাদের। বিএনপির উপর চলেছে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র।

পথসভায় উপস্থিত সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবিরা নাজমুল মুন্নি বলেন, বিএনপির উপর এখনও ষড়যন্ত্র চলছে। এ সময় আমাদের ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের শক্তি বাড়াতে এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে হবে এবং তারেক জিয়াকে চৌগাছা-ঝিকরগাছা আসনটি উপহার দিতে হবে।

বিশাল এ পথ সভায় দলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান রেখে মুন্নি বলেন, দল মাঠ পর্যায় জরিফ করে যাকে মনে হয়েছে, তাকে মনোনয়ন দিয়েছেন। আসুন আমারা মান অভিমান ভুলে হাতে হাত ধরে একসাথে মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত সুন্দর একটা চৌগাছা-ঝিকরগাছা গড়ি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, শহীদ নাজমুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোবারক হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

পথসভা বিএনপি মিছিল সাবিরা নাজমুল মুন্নি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.