Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা পদ ছাড়লেন যশোরের দুই সমন্বয়ক

banglarbhoreBy banglarbhoreআগস্ট ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে সমন্বয়ক পদ ছাড়লেন যশোরের দুই শিক্ষার্থী। সোমবার মাসুম বিল্লাহ ও জেসিনা মুর্শীদ নামে দুই শিক্ষার্থী তাদের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে সমন্বয়ক পদ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। নিজেদেরকে সমন্বয়ক পদ থেকে সরিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা ও সমন্বয়ক পদ ব্যবহার করে কেউ কুকর্ম করলে তার বিরুদ্ধে থাকার ঘোষণা দেন।

এর আগে গেল বৃহস্পতিবার তারা প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে অন্য এক সমন্বয়ক রাশেদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ বিষয়ে পরের দিনই রাশেদ খান তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি ছবির মাধ্যমে নিরব প্রতিবাদ করেন। সেই ছবির ব্যানারে তিনি লিখেছিলেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা (উচ্চ মার্গীয় সমন্বয়কবৃন্দ)’। ছবিতে দেখা গেছে তিন জন গাঁধা সদৃশ্য কিছু সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ছবির নিচে ক্যাপশন দিয়েছেন ‘একটি উচ্চমার্গীয় সংবাদ সম্মেলন’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিতে নেটিজেনদের বিভিন্ন ধরনের সমালোচনা মূলক বক্তব্য করতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যশোরের অন্যতম দুই সমন্বয়ক সরকারি মাইকেল মধুসূদন কলেজের প্রাক্তন ছাত্র মাসুম বিল্লাহ তার ব্যবহৃত ফেসবুক একাউন্ট ‘এমএমবি মাসুম বিল্লাহ’ পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি মাসুম বিল্লাহ সাধারণ ছাত্র হিসেবে সবসময় ছাত্রদের পক্ষে। সমন্বয়ক খেলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছি। আমি সাধারণ ছাত্র হিসেবে সবসময় ছাত্রদের পাশে ছিলাম, আছি ও থাকব। দেশ সংস্কারে বা সমাজের দুর্নীতি মুক্ত করতে সাধারণ ছাত্র হয়েই পাশে দাড়াবো ইনশাআল্লাহ। সমন্বয়ক নাম ব্যবহার করে কেউ অন্যায় সুবিধা বা কুকর্ম করলে তারও বিরুদ্ধে আমি। সবাইকে ধন্যবাদ।’

অন্য এক সমন্বয়ক যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেসিনা মুর্শীদ তার ব্যবহৃত ফেসবুক একাউন্টে লিখেছেন,‘ আমি জেসিনা মুর্শীদ সাধারণ শিক্ষার্থী হিসেবে সবসময় ছাত্রদের পক্ষে ছিলাম। সমন্বয়ক খেলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছি। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে সবসময় ছাত্রদের পাশে ছিলাম, আছি ও থাকব। দেশ সংস্কারে বা সমাজের দুর্নীতি মুক্ত করতে সাধারণ ছাত্র হয়েই অন্য ছাত্রদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সমন্বয়ক নাম ব্যবহার করে কেউ অন্যায় সুবিধা বা কুকর্মে লিপ্ত হলে তার অন্যায়ের বিরুদ্ধে আমি সোচ্চার থাকবো। সবাইকে ধন্যবাদ।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.