Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা পরিবর্তনের প্রতিবাদে বিএফএ’র সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNovember 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবিতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে-সাউথ ওয়েষ্ট রিজিয়নের (খুলনা ও বরিশাল বিভাগ) উদ্যোগে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন নীতিমালা প্রয়ণনে তীব্র বিরোধিতা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, ২০০৯ সালের নীতিমালা বহাল রাখা। বিসিআইসি সার ডিলারদের কমিশন বৃদ্ধি করা। জেলার চাহিদা মোতাবেক সার সরবরাহ প্রদান করা। বেসরকারি পর্যায়ে নন ইউরিয়া সারের আমদানি বৃদ্ধি করা।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, যশোর জেলা ইউনিটের সভাপতি শাহ জালাল হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

শাহ জালাল হোসেন উল্লেখ করেন, বহু বছর ধরে দেশে সারের কোনো সংকট হয়নি। যাদেরকে ফ্যাসিস্ট বলা হয় তারা ডিলার নিয়োগ করে নাই।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে হঠাৎ করে ‘নীতিমালা ২৫’ দিয়ে দিয়েছে। আমরা একটা ইউনিয়নে একজন ডিলার থাকি। সাথে ৯ জন খুচরা বিক্রেতা থাকে। এখন ইউনিয়নে ডিলারের সংখ্যা বাড়ালে প্রত্যেকটা ডিলার মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা লস খাবে।

তিনি আরও অভিযোগ করেন, আমরা স্টেক হোল্ডার, আমাদের সাথে কথা না বলেই নতুন নীতিমালা করা হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়, নতুন নির্বাচিত সরকার এলে যেন নতুন নীতিমালা করা হয়।

সভাপতি শাহ জালাল হোসেন আরও জানান, ২০০৯ সালের নীতিমালায় প্রত্যেকটা ইউনিয়নে ১ জন ডিলার ও ৯ জন খুচরা সার বিক্রেতা থাকার বিধান ছিল। নতুন নীতিমালায় খুচরা ডিলারদের বাদ দেওয়া হচ্ছে। যার ফলে সারাদেশ থেকে প্রায় ৪৫ হাজার খুচরা বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, খুচরা ডিলাররা প্রতি বস্তায় ২৫ টাকা কমিশন পান। ডিলাররা প্রতি কেজিতে ২ টাকা কমিশন পান।

সংবাদ সম্মেলনে বলা হয়, অতীতে বহু জায়গায় সার গোদামে রেখে ব্যবসায়ীরা পালিয়ে গেছে, যে কারণে অনেক সময় ডিলারদের বাইরেও সার বিক্রি হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ফয়জুর রহমান বকুল, নড়াইল জেলা বিএফএ সভাপতি মো. নয়ন, ঝিনাইদহ জেলা বিএফএ সভাপতি জাহাঙ্গীর আলম, খুলনা জেলা বিএফএ সভাপতি গাজী আব্দুল কামাল, সার আমদানিকারক এম কামরুজ্জামান প্রমুখ।

নিয়োগ নীতিমালা বিএফএ সংবাদ সম্মেলন সার ডিলার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.