Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বিল হরিণা ও মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের স্মারকলিপি
  • ফারাক্কা লং মার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে মানববন্ধন ও আলোচনা সভা
  • ভার্চুয়ালে যশোরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
  • বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ক্লিনিক অ্যাসোসিয়শন নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
  • যশোর জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ গ্রেফতার
  • সুদখোর ও কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ ঝিকরগাছার মানুষ
  • শ্যামকুড় কর্মকার সার্বজনীন কালী মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
  • অনিয়ম-স্বজনপ্রীতিতে ম্লান সূর্যের হাসি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুদখোর ও কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ ঝিকরগাছার মানুষ

banglarbhoreBy banglarbhoreমে ১৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
সুদখোর ও কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ ঝিকরগাছার মানুষ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নে সুদখোর ও কিশোর গ্যাং ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। এদের অত্যাচারে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। শাসক দলের ছত্রছায়ায় থেকে এরা অপরাধ চালিয়ে যাচ্ছে। এই গ্যাংয়ের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। শাসক দলের নেতা ও পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে পুরো ইউনিয়নকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের বিরুদ্ধে থানা পুলিশের কাছে অভিযোগ করেও কোন ফল পাচ্ছে না নিরহ মানুষ।

অভিযোগে জানা গেছে, পানিসারা ইউনিয়নে বর্ণি বাজার কেন্দ্র করে একটি সুদখোর চক্র দীর্ঘদিন ধরে নানা অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছে। ওই বাজারের সুদখোর আব্দুল মমিন দীর্ঘদিন এক দশকের বেশি সময় ধরে সুদে কারবারী চালিয়ে আসছে। সুদ কারবারী চালানোর জন্য মমিন একটি কিশোর গ্যাং গড়ে তুলেছে প্রথমে সাধারণ মানুষকে ঋণের জালে আবদ্ধ করে। এরপর কিশোর গ্যাং দিয়ে জীবননাশের হুমকির মাধমে লাখ লাখ টাকা বাণিজ্য করে। কেউ টাকা দিতে না পারলে তার জমি জোর পূর্বক লিখে নেয়। কারো কারো গোয়াল ঘরের গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছের ঘের থেকে মাছ লুট পর্যন্ত করে সুদখোর মমিন ও তার কিশোর গ্যাং। যখন যারা ক্ষমতায় থাকে তাদেরকে ম্যানেজ করে চলে তার অপরাধ মুলক কাজ।

সূত্র জানায়, সম্প্রতি বণি গ্রামের মোজাফ্ফর সুদখোর মমিনের কাছ থেকে ১২ আনা সোনা বন্দক রেখে ৪০ হাজার টাকা ঋণ নেয়। মোজফ্ফর যথা সময়ে ঋণ পরিশোধ করে। এ ঘটনায় নানা কৌশলে মোজাফ্ফরের বন্ধু গোলাম মোর্তজাকে মিথ্যা ঋণের জালে ফেলে বিভিন্নভাবে হয়রাণি করছে। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় মমিন ও তার কিশোর গ্যাং বাহিনী বণি তালতলায় গোলাম মোর্তজার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় তারা গোলাম মোর্তজার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিসের টাকা জানতে চাইলে খুন করে লাশ নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়। এমনকি পরিবারের সদস্যদের কেউ হত্যার হুমকি দেয়। এ ঘটনায় গোলাম মোর্তজা ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শুধু এ রকম মোজাফ্ফর, গোলাম মোর্তজাই নয়, আরো অনেকেই সুদে কারবারী মমিনের ঋণে জালে পড়ে সর্বশান্ত হয়েছেন।

সূত্র জানায়, মমিন বাহিনী ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হলে শুরু করে চাঁদাবাজি। অনেকেই চাঁদা দিয়ে সর্বস্বান্ত হয়ে দেশ ছেড়ে দেশান্তর হয়েছেন। এলাকার বৃদ্ধ নফিরুদ্দি ও শের আলীর কাছ থেকে কয়েক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে মমিন গ্যাংয়ের বিরুদ্ধে।

এ ব্যাপারে গোলাম মোর্তজা বলেন, আমি থানায় মামলা করার জন্য লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ সুদখোর, কিশোর গ্যাং ও দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।

অভিযোগে বিষয়ে জানতে আব্দুল মমিনের কাছে ফোন করা হলে তার দোকানের কর্মচারি জানান, মমিন দোকানে নেই। ফোন রেখে কোথাও গেছে।

মামলা রেকর্ড না হওয়ার কারণ সম্পর্কে জানতে ঝিকরগাছা থানার এসআই অহিদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাই ছোটখাটো বিষয়। মামলার বিষয় না। আমি বিবাদীর সাথে দেখা করেছি। সময় করে দুই পক্ষকে ডেকে মিমাংসা করে দেব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বিল হরিণা ও মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের স্মারকলিপি

মে ১৭, ২০২৬

ফারাক্কা লং মার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে মানববন্ধন ও আলোচনা সভা

মে ১৭, ২০২৬

ভার্চুয়ালে যশোরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

মে ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.