Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৭, ২০২৪

সেনা কর্মকর্তা পরিচয়ে মুদিদোকানীর বিয়ে, মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে এক মুদি দোকানি রাকিবের বিরুদ্ধে সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ে ও প্রতারণার মাধ্যমে সোয়া তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের আসাদুল ইসলাম মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।

অভিযুক্ত রাকিব হোসেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বামুনপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মামলায় আসাদুল ইসলাম উল্লেখ করেছেন, অভিযুক্ত রাকিব নিজেকে সেনা বাহিনীর কমিশন অফিসার পরিচয়ে এক লাখ টাকা দেনমোহরে ২০২৩ সালের ১৫ অক্টোবর তার মেয়ে মীম আক্তারকে বিয়ে করেন। বিয়ের আগে আসাদুল ইসলামের পরিবারকে বিশ্বাস করানোর জন্য সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড এবং ইউনিফর্ম পরিহিত ছবি দেখিয়েছিলেন অভিযুক্ত রাকিব। কিন্তু বিয়ের পর আসাদুল ইসলামের মেয়ে মীম আক্তারকে নিজের বাড়িতে নিয়ে যাননি রাকিব। এ সময় তিনি মীম আক্তারের পরিবারকে বুঝিয়েছিলেন যে, সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী এখন তার বিয়ের বয়স হয়নি। এর মাঝে ২ লাখ টাকা নেন অভিযুক্ত রাকিব। এরপর সে জানানা সেনাবাহিনীর গাড়ি নিয়ে ঢাকার কচুক্ষেতে এক্সিডেন্ট করেছেন। এজন্য এখুনি ৫০ হাজার টাকা লাগবে। তার কথায় বিশ্বাস করে আসাদুল ইসলাম বিকাশের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা পাঠিয়ে দেন।

এরপর বিভিন্ন সময় আসাদুল ইসলামের কাছ থেকে আরও ৭০ হাজার টাকা নেন অভিযুক্ত রাকিব। এভাবে প্রতারণা করে তিনি মোট ৩ লাখ ২০ হাজার টাকা নেন। এরই মধ্যে গত ৩ মে অভিযুক্ত রাকিবে প্রথম স্ত্রী হঠাৎ মীম আক্তারকে মোবাইল ফোন করে জানান যে, তার স্বামী সেনাবাহিনীতে চাকরি করেন না। তিনি একজন মুদি দোকানি। বাধ্য হয়ে তিনি মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.