Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১০, ২০২৪

সেমাই না আনা অভিমান ভাঙলো ৩৪ বছরে

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

১৯৯০ সালে পবিত্র ঈদ উল ফিতরে বাড়িতে সেমাই না আনাকে কেন্দ্র করে অভিমানে বাড়ি ছেড়েছিলেন রফিকুল ইসলাম। এরই মধ্যে পেরিয়ে গেছে ৩৪টি বছর। আবার এসেছে ঈদ-উল-ফিতর। অভিমান ভেঙ্গে বাড়ি ফিরেছেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈশ^রকাটি গ্রামের মতলেব সরদ্দারে বড় ছেলে রফিকুল ইসলাম।

১৯৯০ সালে রোজার ঈদে সেমাই না আনাকে কেন্দ্র করে বাবা-মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান রফিকুল ইসলাম। সেই থেকে কুমিল্লার মুরাদপুর উপজেলার চুলুরিয়া গ্রামে বসবাস করতেন। সেখানে বিয়ে করে সংসার পাতেন, রয়েছে ১ ছেলে ও দুই মেয়ে।

রফিকুল ইসলামের ছোট ভাই মহিদুল সরদ্দার বলেন, আমার বড় ভাই ঈদের দিন আব্বা সেমাই না আনার কারণে আম্মার সাথে রাগ করে বাড়ি থেকে চলে যায় ১৯৯০ সালে। চলে যাওয়ার পর আমাদের সাথে তার যোগাযোগ ছিল ১৯৯২ সাল পর্যন্ত। তার পর থেকে আমার বড় ভাইকে আমরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। হঠাৎ করে সোমবার রাত ১০টার দিকে আমাদের গ্রামের মসজিদে আমার বড় ভাইয়ের ছেলে আব্দুর রশিদ সরদার এসে জিজ্ঞাসা করে আমার এক ভাইপোর কাছে। সে বাড়িতে নিয়ে আসলে তার কাছ থেকে সব কিছু শুনে আমার অন্যান্য ভাইদের সাথে কথা বলে চুলুরিয়া গ্রামে যেয়ে তাদের নিয়ে আসি। এখন আমরা সবাই অনেক খুশি ।
রফিকুল ইসলামের মাতা শুকজান বিবি বলেন, আমার বড় ছেলে রফিকুল ইসলামকে আমরা দীর্ঘ ৩২ বছর পর আজ দেখতে পেলাম। আমার বুকের ধন ফিরে এসেছে, আমরা খুশি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.