Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাগরণী চক্র ফাউণ্ডেশনের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালিত
  • লোহাগড়ায় ৬৮৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধন
  • আব্দুলপুরে সবজির চারা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
  • সরকারি যাত্রী ছাউনি দখল : দুর্ভোগে কেশবপুর-পাঁজিয়া সড়কের যাত্রীরা
  • মাগুরায় উদ্ধার হওয়া ৩৫ মোবাইল ও ৫০ হাজার টাকা হস্তান্তর
  • সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ
  • মাগুরায় জুলাই আন্দোলনের পরিবারের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের সাক্ষাৎ
  • অবশেষে নতুন অ্যাডহক কমিটি গঠন সদস্য সচিব পদে চমক চিন্ময় সাহা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, July 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হস্তশিল্প বিক্রির টাকায় শীতে উষ্ণতা ছড়াচ্ছে শিশু শিক্ষার্থীরা

banglarbhoreBy banglarbhoreDecember 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
মিষ্টি শীত ও শিশির স্নাত হেমেন্তর শেষ মাস অগ্রহায়ণে যশোর গত কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়ছে। পুরোপুরি শীতের মাস পৌষ-মাঘ শুরুর আগেই দিনে ও রাতে বইছে হিমেল হাওয়া। আর এমন শীতল দিনে উষ্ণতা ছড়াতে শ্রমজীবী মানুষের মাঝে শীত নিবারণের উপকরণ বিতরণ শুরু করেছে ব্রাদার টিটোস হোমের শিক্ষার্থীরা। নিজেদের তৈরি হস্তশিল্প বিক্রির টাকায় কেনা কানটুপি, হাত ও পায়ের মোজা বিতরণ করছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের লালদিঘির পাড়ে স্কুলটির সামনে এই কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীরা এদিন রিক্সা, ভ্যান ও ইজিবাইক চালকসহ শ্রমজীবী মানুষের মাথায় নিজ হাতে কানটুপি পড়িয়ে দেয়। এ ছাড়াও বিতরণ করে হাত ও পায়ের মোজা।

ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো জানান, বিদ্যালয়টির শিক্ষার্থীদের বছরভর হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। বাড়িতে বসে শিক্ষার্থীরা অসংখ্য ক্রাফটস্ তৈরি করে। তিনি বলেন, এখানকার ছোট ছোট বাচ্চারা কাগজ, শোলা, আইসক্রিমের কাঠি ও অন্যান্য জিনিস দিয়ে দৃষ্টিনন্দন ‘ক্রাফট’ বানায়। যেগুলো বড়দেরও চমকে দেয়। শিশুদের তৈরি এসব শিল্পকর্ম নিয়ে প্রতিবছর এক্সিবিশন করা হয়।

ব্রাদার টিটো আরো জানান, গত ৭ ডিসেম্বর বার্ষিক হস্তশিল্প প্রর্দশনী ও বিক্রয় অনুষ্ঠান হয়েছে। এই আয়োজনে শিশুরা তাদের হস্তশিল্প সামগ্রি বিক্রি থেকে ১৬ হাজার ৭০০ টাকা উপার্জন করেছে। সেই টাকায় শীত নিবারণের বিভিন্ন উপকরণ কেনা হয়েছে। শিশুরা নিজ হাতে রিক্সা চালকসহ শ্রমজীবী মাঝে শীত নিবারণের বিভিন্ন উপকরণ বিতরণ শুরু করেছে। শীত নিবারণের এসব উপকরণ বিতরণের সময় স্কুলটির শিক্ষার্থী সাবিক সাদিক জানায়, সাদা চুলওয়ালা একটা রিক্সা চালক দাদুর মাথায় একটি টুপিয়ে পড়িয়ে দিয়েছি। তিনি মাথায় হাত রেখে দোয়া করেছেন। এতে আমার খুব ভালো লেগেছে।

রিক্সা চালক আব্দুল আলিম জানান, শিশুরা তাদের নিজেদের উপার্জিত টাকায় আমাদের মতো শ্রমজীবী মানুষের হাতে কানটুপি, হাত ও পায়ের মোজা তুলে দিচ্ছে; এটা খুবই আনন্দের। খুব সকালে ও রাতের বেলায় রিক্সা চালানোর সময় ঠান্ডা বাতাসে অনেক কষ্ট হয়। শিশুদের দেওয়া এসব শীত নিবারণের উপকরণ তখন খুব কাজে লাগবে। নূর ইমাম বাবুল বলেন, শুধুমাত্র লেখাপড়া শিখলেই শিক্ষিত হওয়া যায় না। লেখাপড়ার পাশাপাশি মানবিকতা, সামাজিকতা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। ব্রাদার টিটোস হোম স্কুলের শিক্ষার্থীর এরকম মানবিক কাজের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

জাগরণী চক্র ফাউণ্ডেশনের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালিত

July 31, 2026

লোহাগড়ায় ৬৮৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধন

July 31, 2026

আব্দুলপুরে সবজির চারা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

July 30, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.