Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হাইকোর্টের নির্দেশে যশোর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এনসিপির খালিদ সাইফুল্লাহ জুয়েল

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
হাইকোর্টের নির্দেশে যশোর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল। রোববার বিকেলে তিনি ও অ্যাডভোকেট শাহরিয়ার বাবু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত আরও ছিলেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বায়জিদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির সদস্য সালমান হাসান রাজিব, ইঞ্জিনিয়ার আরিফ জামান, আসমা ইসলাম, জেলা সংগঠক আব্দুল মতিন, আসাদুজ্জামান বাবুল ও খালিদ কবির, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফারিন আহমেদ, যুগ্ম সদস্য সচিব রিয়াজ তাহসিন তাইওয়ান ও রুপম আহসান এবং জেলা ছাত্রশক্তির সংগঠক খান মিফতাহুল অমিতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে খালিদ সাইফুল্লাহ জুয়েল বলেন, আমি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে নির্বাচনে অংশগ্রহণ করছি। জুলাই আন্দোলনে যারা সক্রিয় থেকে সুস্থ ধারার রাজনীতির স্বপ্ন দেখেছিলেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় নাগরিক পার্টি জামায়াতের সাথে শরিক হিসেবে নির্বাচনে গেলেও আমরা প্রত্যাশা করি খুলনা বিভাগে অন্তত একটি আসন তারা ছাড় দেবে। বিশেষ করে যশোর সদর আসনটি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।
বিজয় নিশ্চিত হলে যশোরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, তিনি নির্বাচিত হলে তরুণ বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নারীদের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে। যশোরের সামগ্রিক অবকাঠামো ও জনসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
নতুন প্রজন্মের এই প্রার্থীর অংশগ্রহণে যশোর-৩ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.