Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
  • যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৯, ২০২৬No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছা পৌরসভার সাধারণ হাটের ইজারা পাওয়ায় ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ওই ইজারাদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর রহমান লেন্টু জানান, তিনি  ১ কোটি ১৬ লাখ ১৪ হাজার ৭৫০ টাকায় চৌগাছা পৌরসভার সাধারণ হাট (কাঁচাবাজার, মাছ বাজার ও ফুটপাত) সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পান। এরপর থেকেই স্থানীয় শুকুর আলী, সহকারী অধ্যাপক বিএম হাফিজুর রহমান, আব্দুর রহিম, মোঃ মাসুদ ও উজ্জল হোসেনসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

ইজারাদার অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বিবাদীরা তাকে ও তার কর্মীদের বাজারে প্রবেশে বাধা দিচ্ছেন। গত ১৪ এপ্রিল বিবাদীরা জোরপূর্বক বাজারের বিভিন্ন দোকান থেকে প্রায় ১ লক্ষ টাকা তুলে নেন। এ বিষয়ে প্রতিবাদ করলে তারা লেন্টুকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, বাকি ৯ লক্ষ টাকা না দিলে হাটে কোনো খাজনা তুলতে দেওয়া হবে না।

এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল সকালে খাজনা আদায়কারী আরিফুল ইসলাম আসিম মাছ বাজারে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরে। তারা আসিমের কাছ থেকে রশিদ বই কেড়ে নেয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাজার থেকে বের করে দেয়।

সংবাদ সম্মেলন চলাকালে ইজারাদার লেন্টুর সমর্থনে উপস্থিত ছিলেন, চৌগাছা পৌর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অসীম, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দীন, আত্মীয় হাবিবুর রহমান ও সিরাজউদ্দীন।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, বিবাদীরা এলাকায় অত্যন্ত প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। বর্তমানে তিনি ও তার কর্মীরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় তিনি চৌগাছা থানায় একটি এজাহার দায়ের করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।#

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জুন ৭, ২০২৬

যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬

স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.